পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্তে সব আরোহী নিহত

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শনিবার স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর (গ্রিনিচ মান সময় ১৮০০) রাজধানী লিমা থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) দক্ষিণে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুর্ঘটনাস্থলে পুলিশে মেজর হোর্হে আন্দ্রেদে সাংবাদিকদের বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে ১১ জন যাত্রী ও দুই ক্রু সদস্য নিহত হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কোনো আরোহীই বেঁচে নেই। এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দেননি তিনি। পেরুর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করবে এবং তদন্তকারীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, দমকলকর্মী ও পুলিশ সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া এবং ধোঁয়া ওঠা বিমানের ধ্বংসাবশেষের মধ্যে কাজ করছেন।

দেশটির বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিহত ১১ যাত্রীই ‘বিদেশি পর্যটক’ ছিলেন। সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে সমন্বয় করে সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

আরপিপি রেডিও জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির এবং দুজন স্পেনের নাগরিক।

আরবিএস
কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।
পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন।
রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ৪৮ আরোহীর কেউই বেঁচে নেই বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।  
পেরুর উত্তরাঞ্চলীয় বারানকা প্রদেশে একটি প্রাচীন শহর আবিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো এই শহরের নাম পেনিকো।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
চলতি ২০২৬ হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বেসরকারি খাতের সিটি ব্যাংকের কনসোলিডেটেড কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে ব্যাংকটি ৫২৬ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৫ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৬টি শিশু। 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর