দেশ ও সমাজের উন্নয়ন করতে হলে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আব্দুল জব্বার খান স্মৃতি সংসদ আয়োজিত ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমরা এখনো অ্যানালগে আটকে আছি; সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটালে রূপান্তর জরুরি।
চলচ্চিত্র অঙ্গনকে সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, ‘মুখ ও মুখোশ’-এর নির্মাতা আব্দুল জব্বার খানের স্মৃতি সংরক্ষণে তার নামে একটি সড়কের নামকরণ হওয়া প্রয়োজন। পাশাপাশি দেশের প্রথম সবাক চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে সম্মাননা দেওয়া হবে বলেও জানান তিনি।
মাহদী আমিনের সঙ্গে অস্ট্রেলীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন