ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর তুমুল ঝগড়া!

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক উত্তপ্ত ফোনালাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম তোলপাড় শুরু হয়েছে। সপ্তাহান্তে হওয়া এই ফোনালাপে দুই নেতার মধ্যে রীতিমতো ‘নরকীয় বাদানুবাদ ও চিৎকার-চেঁচামেচি’ হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ।

যদিও নেতানিয়াহুর কার্যালয় এবং জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তারা এই দাবি জোরালোভাবে অস্বীকার করে একে ‘বানোয়াট খবর ও সম্পূর্ণ আবলুস তবলুস’ বলে উড়িয়ে দিয়েছেন।

ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর ব্যাপারে আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার তীব্র মতপার্থক্যের জের ধরেই এই ফোনালাপ অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তবে নেতানিয়াহুর অফিস থেকে দাবি করা হয়েছে যে, কথোপকথনটি কঠিন ছিল না।

কিন্তু ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, নেতানিয়াহু নাকি প্রতিদিন ট্রাম্পকে ফোন করে ইরানে সামরিক হামলা পুনরায় শুরু করার জন্য তীব্র চাপ সৃষ্টি করছেন! হোয়াইট হাউসের ভেতরের ও বাইরের যুদ্ধবিরোধী মহল এই চাপ প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আরব ও মুসলিম বিশ্বেও নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী লবি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

গত মঙ্গলবার ইসরাইলি পার্লামেন্টের শপথ অনুষ্ঠানেও ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে ইসরাইলের তীব্র বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। অনুষ্ঠানে নেতানিয়াহু দাবি করেন, ইরান গোপনে তাদের পারমাণু সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে এবং এই অস্তিত্বের সংকট স্থায়ীভাবে সমাধানের একমাত্র উপায় হলো আয়াতুল্লাহ রাজতন্ত্রের পতন ঘটানো। তিনি আশঙ্কা জানান, অচিরেই ইসরাইলকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে এবং গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে সামরিক অর্জনগুলো ছেড়ে দিতে হতে পারে।

তবে নেতানিয়াহুর এই রক্তগরম দাবির বিপরীতে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন। তাৎক্ষণিক সামরিক সংঘাতের পথে না গিয়ে ট্রাম্প বর্তমানে কূটনৈতিক আলোচনা এবং ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষেই জোরালো অবস্থান নিয়েছেন। গত রোববার ‘সিক্সটি মিনিটস’ সাক্ষাৎকারে যুদ্ধ পুনরায় শুরু করার কোনো কারণ নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প যেখানে কূটনীতি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে চান, ঠিক সেখানে নেতানিয়াহু চাচ্ছেন পূর্ণমাত্রার সামরিক অভিযান ও শাসন পরিবর্তন। দুই নেতার এই বৈপরীত্য এবং ফোনালাপের উত্তাপ মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় ঝড়ের পূর্বাভাস কি না, এখন সেটাই দেখার বিষয়!

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের গতিপথ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে এক বার্তায় তিনি জানান, ইরানের ওপর এই মুহূর্তে নতুন করে আর...
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন সামরিক অভিযানের আট মাস পেরিয়ে গেলেও জয়ের কোনো স্পষ্ট সংকেত দেখতে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন...
ইসরাইলের রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত ও প্রভাবশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পাচ্ছেন তার...
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একের পর এক সীমিত সামরিক হামলা, বিপরীতে তেহরানের পারমাণবিক নীতি কৌশলগদ কেশম দ্বীপে সম্প্রতি মার্কিন হামলার পর আলোচনার কেন্দ্রে চলে এসেছে একটি প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প কি...
পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামের আরেক পুলিশ কর্মকর্তাকে...
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিইওর পরকীয়ার জেরে নজিরবিহীন নেতৃত্ব সংকটে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। বান্ধবীর বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তীব্র চাপের মুখে ৬৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর