ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

সোমবার ইসলামাবাদ থেকে বিশেষ ফ্লাইটে তিনি ইরানি রাজধানী তেহরানের উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সেনেটর সৈয়দ মহসিন রেজা নকভি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি আগেই এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন যে, দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা আসিম মুনিরের চলতি বছরে এটি তৃতীয় তেহরান সফর। এর আগে মধ্যস্থতার কাজ শুরু করতে তিনি প্রথমবার গত ১৫ এপ্রিল তেহরান সফর করেন। পরবর্তীতে ২২ মে আবারও ইরানে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন।

তেহরানে অবস্থানকালে জেনারেল আসিম মুনির ইরানের উচ্চপর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার যে হুমকি দেওয়া হয়েছে, তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ইসলামাবাদ।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই দুই পরাশক্তি ও প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। সেনাপ্রধানের এই ঘন ঘন সফর ইঙ্গিত দেয় যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি বড় ধরনের সংঘাত এড়াতে এবং সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় রুখতে পাকিস্তান পর্দার আড়ালে তাদের মধ্যস্থতা জোরদার করেছে।

একাত্তর/এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর