মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়তেই ১০০ ডলার ছাড়ালো তেলের দাম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে দেখা দিয়েছে অস্থিরতা। যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে চাপের মুখে পড়েছে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলো।

আলজাজিরা, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০০ দশমিক ১৯ ডলারে উঠে যায়। গত ২৪ জুলাইয়ের পর এটিই ছিল তেলের সর্বোচ্চ দাম।

তেলের দাম বাড়ার প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালানোর পর পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটি জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সমুদ্রপথেও হামলা চালিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার জবাবে ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে ওয়াশিংটন। ফলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুদ্ধের এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্রের প্রধান তিন সূচক— এসঅ্যান্ডপি ৫০০, ডাও জোন্স ও নাসডাক -সবগুলোতেই পতন হয়েছে। ইউরোপের শেয়ারবাজারও এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। শিল্প ও ব্যাংকিং খাতের কোম্পানিগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। কানাডার প্রধান শেয়ারবাজারের ফিউচারও কিছুটা কমেছে।
এশিয়ার বাজারে অবশ্য মিশ্র পরিস্থিতি দেখা গেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের উত্থানের কারণে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে কিছুটা ইতিবাচক প্রবণতা ছিল।
বিশ্লেষকদের আশঙ্কা, তেলের দাম বাড়তে থাকলে এর প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। বিশেষ করে ডিজেলের দাম বাড়লে পরিবহন ও সেবা খাতের ব্যয় বেড়ে সাধারণ মানুষের ওপরও এর প্রভাব পড়বে।

সোসিয়েতে জেনারেলের কৌশলবিদ মানিশ কাবরা রয়টার্সকে বলেছেন, ব্যারেলপ্রতি ১০০ ডলার তেলের দামের জন্য একটি ‘মনস্তাত্ত্বিক সীমা’। তবে বড় ধরনের চাহিদা কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে হলে অপরিশোধিত তেলের দাম প্রায় ১৫০ ডলারে উঠতে হতে পারে।

তেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের আরেকটি বড় কারণ হলো—মূল্যস্ফীতি বাড়লে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর বদলে আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভও বৈঠকে বসবে।

ইতোমধ্যে মূল্যস্ফীতির আশঙ্কায় আন্তর্জাতিক বন্ডবাজারেও চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের কয়েকটি দেশের বেঞ্চমার্ক বন্ডের ফলন কয়েক দশকের মধ্যে উচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে সরকারি ঋণের ব্যয় এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। তেলের দাম, মূল্যস্ফীতি, সুদের হার এবং বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

আরবিএস
হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বিশ্ব রাজনীতি আর অর্থনীতির আকাশে এক ঘনীভূত কালো মেঘের বার্তা নিয়ে হাজির হয়েছেন চায়নিজ-কানাডিয়ান অধ্যাপক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েকিন। ইন্টারনেটে যিনি 'চীনের নস্ট্রাডামাস’ নামে ব্যাপকভাবে...
ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)...
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর