জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাসের ২৮ নম্বর কূপের গ্যাস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে লক্ষ্যেই দেশীয় গ্যাস কোম্পানিগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, তিতাসের এই ২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

অনুষ্ঠানে সরকারের নতুন লক্ষ্যমাত্রার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যমান গ্যাসের ঘাটতি বিগত আওয়ামী লীগ সরকারের তৈরি করা। এই ঘাটতি মেটাতে ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ইতিমধ্যে সারাদেশে ২৭টি গ্যাস কূপ খননের কাজ চালু রয়েছে। এছাড়া আগামী চার বছরের মধ্যে সারাদেশে আরও ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপে গ্যাস সরবরাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য...
উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।  
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৩২ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।...
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর