মেসির ১০ নম্বর জার্সি নিয়ে সাবেক তারকার অদ্ভূত প্রস্তাব!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০ নম্বর' জার্সিটি এখন কার গায়ে উঠবে?

তবে কোনো নির্দিষ্ট ফুটবলারের গায়ে এই ভারী ১০ নম্বর চাপিয়ে দেওয়ার বদলে এক অভূতপূর্ব ও চমকপ্রদ ফর্মুলা নিয়ে হাজির হয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা কার্লোস ম্যাক অ্যালিস্টার! ইএসপিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সোজা জানিয়ে দিয়েছেন, মেসি বিদায় নেওয়ার পরই এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি হুট করে কাউকে দিয়ে দেওয়া মোটেও উচিত হবে না!

ম্যাক অ্যালিস্টারের উদ্ভাবনী ও অভূতপূর্ব প্রস্তাবটি হলো- মেসির ১০ নম্বর জার্সিটি আপাতত অবসর নেওয়া বা চিরতরে তুলে রাখার কোনো প্রয়োজন নেই। বরং পরবর্তী চূড়ান্ত উত্তরাধিকারী বেছে নেওয়ার আগে অন্তত ৮ থেকে ৯ মাস সময় নিয়ে এক বিশেষ 'রোটেশন বা পালাবদল' পদ্ধতি চালু করা হোক!


এই সময়ের মধ্যে এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং তরুণ উদীয়মান তারকা নিকো পাজ, এই পাঁচজন প্রতিভাবান ফুটবলারকে নির্দিষ্ট সময় অন্তর ঘুরিয়ে ফিরিয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার সুযোগ দেয়া হোক। এরপর তাঁদের চাপ নেয়ার ক্ষমতা এবং মাঠের পারফরম্যান্স মেপে দেখেই কোচিং স্টাফ ঠিক করবেন, মেসি ও মারাদোনার এই স্বর্গীয় ১০ নম্বর ব্যাটন বয়ে নিয়ে যাওয়ার আসল যোগ্য ক্যান্ডিডেট কে!

এদিকে ১০ নম্বর জার্সি নিয়ে যখন বিশ্ব ফুটবলে তোলপাড় ও বিতর্ক তুঙ্গে, তখন লিওনেল মেসির ছেড়ে দেওয়া অধিনায়কত্বের ব্যাটন অবশ্য অলরেডি হস্তান্তরিত হয়ে গেছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, মেসির জায়গায় আলবিসেলেস্তেদের নতুন দলপতি হিসেবে দায়িত্ব সামলাবেন তারকা ডিফেন্ডার ক্রিস্তিয়ান 'কুটি' রোমেরো। মেসির পর অধিনায়কত্বের আমূল সমাধান হয়ে গেলেও, ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে স্থায়ীভাবে শোভা পাবে, তা নিয়ে ম্যাক অ্যালিস্টারের এই 'রোটেশন বিতর্ক' এখন আর্জেন্টাইন ফুটবলে নতুন উত্তাপ ছড়িয়ে দিয়েছে!

একাত্তর/এআরএস
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল...
ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক...
‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপের ফল প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর