১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার অনেক সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নিয়েছে। সেগুলোকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো অপতৎপরতাই কাজে আসবে না। সরকার তার নিজস্ব গতিতেই চলবে।
এদিকে জামায়াত বেহেশতের কথা বলে ভোট নিয়েছে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে চিন্তা করেনি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চিন্তা করেছেন বলেও জানান তিনি।
এদিন শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা