মিসাইলের পাল্লা ও গতি বহুগুণ বাড়াচ্ছে ইরান!

আসছে নতুন প্রজন্মের অস্ত্র

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

ইরানকে লক্ষ্য করে ১,০০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসা শত্রুশক্তিকে ধরাশায়ী করতে এবার নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসর ও গতি নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ইসলামিক রিপাবলিক অব ইরান আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক সাক্ষাৎকারে এই রণকৌশলগত পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন। ৪০ দিনের 'রমজান যুদ্ধ'-এর অভিজ্ঞতা ও শিক্ষা থেকে শিক্ষা নিয়েই ইরানি বাহিনী তাদের বিদ্যমান মিসাইল প্রযুক্তির আধুনিকীকরণ ও আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানোর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জানান, সাম্প্রতিক যুদ্ধে ক্ষেপণাস্ত্রগুলোর কার্যকারিতা ছিল অত্যন্ত নিখুঁত ও সফল। বিশেষ করে স্থলবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে কুয়েতে অবস্থিত শত্রুঘাঁটি গুঁড়িয়ে দেওয়া এবং নৌবাহিনীর ক্রুজ মিসাইল ব্যবহার করে সাগরে শত্রুযানে আঘাত হানার সাফল্য ছিল চোখে পড়ার মতো। তবে বর্তমানে শত্রু উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে তাদের অবস্থান নিরাপদ রাখার চেষ্টা করায়, সেই দূরত্বকে তুচ্ছ করে নির্ভুল ও দ্রুতগতিতে আঘাত হানার লক্ষ্যে ইরান এখন থেকে তাদের সকল ক্যাটাগরির মিসাইলের সীমা, গতি এবং লক্ষ্যভেদের সূক্ষ্মতা বহুগুণ বাড়ানোর কাজ শুরু করেছে।

মেজর জেনারেল আকরামিনিয়া দৃঢ়তার সাথে জানান যে, খুব শীঘ্রই ইরান আরও বেশি সক্ষমতাসম্পন্ন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দূরত্ব যাই হোক না কেন, যেকোনো স্থান থেকে ইরানের ওপর হুমকি সৃষ্টি করা হলে সেই দূরত্বের কথা মাথায় রেখেই পাল্টা আঘাত হানা হবে। ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি করেও কোনো শত্রুশক্তি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হাত থেকে রেহাই পাবে নাম, সেনাবাহিনীর এই নতুন বার্তায় আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

তথ্যসূত্র: ফার্স নিউজ

একাত্তর/এআরএস
ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষে দোহায় কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের ফিডব্যাক বা প্রতিক্রিয়া গ্রহণ...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
ইয়েমেনের পশ্চিম উপকূলে ইরান-সমর্থিত আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য লোহিত সাগর অঞ্চলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু গণমাধ্যমের...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর