দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের বিশেষ পরামর্শ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নিরাপত্তা পরামর্শ দেওয়া হয়।

গুজব প্রতিরোধে সতর্কতা

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো খবরের সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে। যেকোনো তথ্যের যথার্থতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার না করার আহবান জানানো হয়েছে।

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা

মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানপথের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পাশাপাশি মণ্ডপে কোনো ধরনের ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়েছে।

মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসাতে বলা হয়েছে। আলো নিশ্চিত করতে পর্যাপ্ত লাইটিংয়ের পাশাপাশি বিকল্প হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও আর্মব্যান্ড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শব্দদূষণ রোধ

অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়েছে পুলিশ। বিশেষ করে আজান ও নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপে শব্দযন্ত্রের (লাউড স্পিকার) ব্যবহার সীমিত রাখতে এবং পূজার সময় আতশবাজি বা পটকা ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিসর্জনের রুট ও স্থান

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে এবং নির্ধারিত স্থানেই বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি যোগাযোগের নম্বরসমূহ

যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ (টোল ফ্রি)-এ যোগাযোগের আহবান জানানো হয়েছে। এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ কন্ট্রোল রুমের নম্বরগুলো দেওয়া হলো:

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০

ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯

এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯

জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের ফোন নম্বর জানতে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

একাত্তর/এসি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট- উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার)...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় অন্তত এক হাজার বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সার্বিক...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর