ব্যক্তিগত আক্রমণে উত্তপ্ত লুলা-বোলসোনারো মহারণ

ব্রাজিলের ভাগ্যনির্ধারণী বিতর্ক

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব অর্থাৎ রোববারের ‘রানঅফ’ ভোটের আগে জীবন-যাপনে ব্যয়ভার, দুর্নীতি ও ব্যক্তিগত আক্রমণ নিয়ে টেলিভিশনে এক উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা এবং সেনেটর ফ্লাভিও বোলসোনারো। দেশের অনীহ ও দ্বিধান্বিত ভোটারের মন জয় করতে শুক্রবার রাতে গ্লোবো টিভিতে এই দুই ঘণ্টার সরাসরি বিতর্কে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেননি।

সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো চলতি মাসের শুরুতে প্রথম দফার ভোটে লুলার চেয়ে এগিয়ে ছিলেন। তবে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, দুজনের মধ্যে ব্যবধান কমে এসে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের রূপ নিয়েছে।


বিতর্কে চতুর্থ মেয়াদের সন্ধানে থাকা লুলা তাঁর সরকারের আমলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, সর্বনিম্ন মজুরি বৃদ্ধি এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করার কৃতিত্ব তুলে ধরেন। ফ্লাভিওকে খোঁচা দিয়ে লুলা বলেন, বলসোনারো ঠিক ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের মতো, সবকিছু মুখস্থ করতে পারে, কিন্তু শিখতে পারে না। আর ও যে সুরক্ষিত ধনী এলাকায় থাকে, সেখানকার মানুষ কোনোদিন না খেয়ে থাকে না।

পাল্টা জবাবে ফ্লাভিও অভিযোগ তোলেন, লুলার আমলে খাদ্যদ্রব্যের দাম হু হু করে বেড়েছে। তিনি বলেন, লুলা এখন বিলাসবহুল প্রাসাদে থাকেন, তিনি ভুলেই গেছেন শেষ কবে নিজে বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন।

বিতর্কের একপর্যায়ে ফ্লাভিও মন্তব্য করেন, লুলা ব্রাজিলিয়ানদের এক হাতে দেন আর ‘নয় আঙুল’ দিয়ে তা ছিনিয়ে নেন। উল্লেখ্য, তরুণ বয়সে কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় লুলার বাঁ হাতের কনিষ্ঠা আঙুলটি হারিয়ে যায়। এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে কটূক্তিতে ক্ষুব্ধ লুলা সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানান। পরিস্থিতি বুঝে ফ্লাভিও আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নেন, তবে একইসঙ্গে জনগণের নিরাপত্তা ও দেনা নিয়ে লুলা ক্ষমা চাইবেন কি না, সেই প্রশ্নও ছুড়ে দেন।


বিতর্কের শেষ ভাগে কোনো সঞ্চালক না থাকায় পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। দুজনই পরস্পরকে বিখ্যাত ‘ব্যাংক মাস্টার’ জালিয়াতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন। লুলা কারারুদ্ধ ব্যাংক মালিক ড্যানিয়েল ভোরকারোর সঙ্গে বোলসোনারোর সম্পর্কের বিষয়ে চাপ সৃষ্টি করেন, অন্যদিকে ফ্লাভিও লুলার ছেলের বিরুদ্ধে ওঠা পেনশন জালিয়াতির অভিযোগ নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন।

ব্রাজিলের নির্বাচনী আইন অনুযায়ী শনিবার থেকে রেডিও ও টিভিতে কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ, ফলে এই বিতর্কটিই ছিল ভোটারদের প্রভাবিত করার শেষ বড় সুযোগ। এখন দেখার বিষয়, আগামী রবিবারের ব্যালট বাক্সে কোন প্রার্থীর প্রতিশ্রুতি ও আক্রমণ সাধারণ মানুষের মন ছুঁতে পেরেছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও আকারসহ নানা বিষয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
গরু কিংবা খাসির সুস্বাদু মাংস ভেবে রেস্তোরাঁয় যা খাচ্ছেন, তা কি সত্যিই গরু? নাকি রাতের আঁধারে জবাই করা কোনো ঘোড়ার মাংস? এমন হাড়হিম করা প্রতারণার মুখোমুখি দাঁড়িয়ে এখন তীব্র ক্ষোভে ফুটছে সাতক্ষীরা ও...
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের অ্যালপাইন পর্বতমালার চূড়ায় অবস্থিত হিটলারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অবকাশ কেন্দ্র কেলস্টাইন হাউস ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি প্রাসাদটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর