নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে আগামী নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ নভেম্বর থেকেও আগের নির্ধারিত দর অনুযায়ীই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি হবে।

বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে দাম অপরিবর্তিত রেখে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

সরকারি আদেশে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে নির্ধারিত মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী নভেম্বর মাসের জন্যও অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, ১ নভেম্বর থেকে এই দরই কার্যকর থাকবে।

প্রেক্ষাপট ও পটভূমি: এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ঊর্ধ্বগতি ও ফ্রেইট চার্জ বৃদ্ধি পাওয়ায় গত ২০ সেপ্টেম্বর এক ধাক্কায় লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছিল সব ধরনের জ্বালানি তেলের দাম।

জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বাড়লেও সরকার দীর্ঘদিন ধরে দেশের বাজারে মূল্য বাড়ায়নি। এর ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৫৬ লাখ টাকা লোকসান গুনতে হয়।

পরবর্তীতে বিপিসির বড় অঙ্কের লোকসান সামাল দেওয়া, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধে গত সেপ্টেম্বরে তেলের দাম বাড়ানো বাধ্যতামূলক হয়ে পড়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা সত্ত্বেও আগামী নভেম্বরের জন্য নতুন করে দাম না বাড়িয়ে আগের হারই বহাল রাখা হয়েছে।

একাত্তর/এআরএস
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম...
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ১৬৯টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় প্রায় পৌণে পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের হানেদা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফর...
বিদ্যুৎ উৎপাদন শুরুর একেবারে চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া এবং ভৌত...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম 'সিটি অ্যান্ড স্টেট'-এর প্রকাশিত “২০২৬ হু’জ হু ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস” তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বাংলাদেশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর