নেত্রকোনায় রেললাইন, ট্রেনের বগি ও ব্যাংকে আগুন, আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-লুট

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

নেত্রকোনায় হরতাল কর্মসূচির মধ্যে রেললাইনে আগুন দেওয়া, আন্তনগর ট্রেনের বগিতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মোহনগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সহযোগী সংগঠনের মিছিল, পাল্টা মিছিলসহ সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের একাধিক নেতার বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে নেত্রকোনা সদর ও মোহনগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। পর পর এসব নাশকতামূলক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে তিনটা নাগাদ নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালের সমর্থনে নেত্রকোনা-ঢাকা রেললাইনের পাত তুলে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

অন্যদিকে, ভোর সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোমবার রাত সোয়া ১০টায় রাজধানীর কমলাপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ভোরে স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেওয়ার পরই ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখা যায়। পরে রেলকর্মীরা ও স্থানীয় লোকজন অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বগিটির চারটি আসন পুড়ে গেলেও ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় দায়িত্বে থাকা স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী স্টেশনে উপস্থিত লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহায়তায় আগুন নেভান। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, ট্রেনে আগুন দেওয়া জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এদিকে একই রাতে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় আগুন দেওয়া হয়। তবে এতে বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এর আগে সোমবার রাতে মোহনগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিছিল বের হয়। এর প্রতিবাদে মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। পরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহমুদ আল নূর সমাপ্তের বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করা।

ক্ষতিগ্রস্ত উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সুলতান আহমেদ ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, তার বাসায় স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়েছে। এছাড়া টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, এমনকি বাথরুমের কমোড পর্যন্ত ভাঙচুর এবং ফ্রিজে রাখা খাবার লুট করা হয়েছে।

বাসাবাড়িতে হামলার বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন মঙ্গলবার সকালে জানান, কে বা কারা বাসার গেটে সামান্য হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

একাত্তর/এসি
হাওরের বিস্তীর্ণ জলরাশি আর মুক্ত জলাশয়ে ভেসে বেড়ানো হাজার হাজার হাঁসের কলকাকলি—বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এ এক অপরূপ রূপসী বাংলার দৃশ্যপট। তবে দৃশ্যপটের নেপথ্যে আড়ালে গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক...
নেত্রকোনার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, জিরা, প্রসাধনী, গরু, মদ ও কয়লাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬...
নেত্রকোনার কলমাকান্দায় চাঞ্চল্যকর শিশু জান্নাতুল হত্যা মামলার বাদি ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এই হুমকি দিচ্ছেন...
নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য নেওয়া সুরক্ষা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের...
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের গতিপথ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে এক বার্তায় তিনি জানান, ইরানের ওপর এই মুহূর্তে নতুন করে আর...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভূরাজনৈতিক ও কৌশলগত সংলাপ ‘মারগালা ডায়ালগ ২০২৬’। মঙ্গলবার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক এ সংলাপ আগামী...
আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, বৈশ্বিক কৌশলগত নানা বিষয়ের সমাধান এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় আলোকপাত করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হলো আন্তর্জাতিক সংলাপের অন্যতম শীর্ষ মঞ্চ ‘মারগালা...
শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার ৩৯ জন কর্মকর্তার জন্য চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। ঢাকার রাজারবাগে ডিটেকটিভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর