বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ ছেড়ে পিছু হটলো ইয়েমেনি বাহিনী

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে পিছু হটেছে। এর ফলে লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোকপয়েন্ট বা কৌশলগত এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে। এই ঘটনা বিশ্ব বাণিজ্যের মূল রুট এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে।

রোববার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে তারা তায়েজ গভর্নরেটের পশ্চিম অংশের ধুবাব বিমানবন্দর এবং বাব আল-মান্দেব এলাকা থেকে নিজেদের বাহিনী পুনর্নিযুক্তি (রিডেপ্লয়মেন্ট) বা প্রত্যাহার করে নিয়েছে। রাজধানী আদেন এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে নিরাপদ করা এবং হুমকির মুখে থাকা সামনের ফ্রন্টলাইনগুলোকে শক্তিশালী করার পক্ষেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।


মূলত ২০২৩ সালের জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই ইয়েমেনে লড়াই নতুন মাত্রা পেয়েছে। গত সেপ্টেম্বর থেকে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের সমগ্র লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিতে দক্ষিণের দিকে অভিযান শুরু করে। এর জবাবে গত অক্টোবর মাসে সরকারি বাহিনী উপকূলীয় কৌশলগত এলাকাগুলো পুনর্দখলে সামরিক অভিযান চালালেও শেষ পর্যন্ত টিকতে না পেরে আদেনের দিকে সরে যেতে বাধ্য হলো।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালির ওপর হুথিদের এই নিয়ন্ত্রণ বিশ্ব বাণিজ্যে এক প্রবল চাপের সৃষ্টি করবে। একদিকে পারস্য উপসাগরের অপর প্রান্তে হরমুজ প্রণালিতে ইরান যেভাবে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অন্যদিকে বাব আল-মান্দেব হাতছাড়া হওয়ায় উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো তাদের প্রধান শিপিং রুটগুলো থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়ল। উল্লেখ্য, এশিয়া থেকে মিসরের সুয়েজ খালের মাধ্যমে ইউরোপে যাওয়ার অন্যতম ব্যস্ত এবং প্রধান সামুদ্রিক পথ হলো এই বাব আল-মান্দেব প্রণালি।


এদিকে ইয়েমেনের এই সংঘাত এখন আমেরিকা-ইসরায়েল বনাম ইরানের বৃহত্তর দ্বন্দ্বে রূপ নিয়েছে। হুথিরা বিশ্বব্যাপী অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ ও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সৌদির বিভিন্ন বন্দর, বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনাগুলো, বিশেষ করে লোহিত তীরের ইয়ানবু তেল রপ্তানি কেন্দ্র লক্ষ্য করে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর জবাবে সৌদির সামরিক বাহিনীও ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে।

২০১৪ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে এই চলমান সংঘাতে মানবিক পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। বিশেষ করে তায়েজ অঞ্চলে লড়াই তীব্র আকার ধারণ করায় শহরটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক লড়াইয়ের কারণে ইয়েমেনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত তিন লাখ মানুষের প্রায় অর্ধেকই এই তায়েজ শহরে আশ্রয় নিয়েছেন। কিন্তু চারপাশের তীব্র লড়াইয়ের কারণে সেখানে কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে না এবং সাধারণ মানুষও শহর ছেড়ে বাইরে যেতে পারছে না।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরদিনই সৌদি আরবের রাজধানী রিয়াদে কঠোর পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। রোববার ভোরের দিকে...
ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিক্ষেপ করা চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থায় ইন্টারসেপ্ট করে সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলোর...
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর, আন্তর্জাতিক বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ছয় দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি...
কৃষ্ণ সাগরে রোমানিয়ার কৌশলগত সুলিনা খালের কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তিনটি বাণিজ্যিক জাহাজ। শনিবার গভীর রাতে সংঘটিত এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্রুদের তৎপরতায় জাহাজে লাগা...
জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গির্জায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। রবিবার (১৫ নভেম্বর)...
উত্তাল আটলান্টিকের বুকে জীবন বাজি রেখে ইউরোপের স্বপ্নে পাড়ি জমানো মানুষের স্রোত যেন থামছেই না। শনিবার একদিনেই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী, যা ২০২০ সালের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবারই আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর