রিয়াদ বিমানবন্দর ও সৌদি বাণিজ্য কেন্দ্রে মিসাইল হামলা!

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার গোষ্ঠীটির পক্ষ থেকে এই হামলার দাবি করা হয়।

তবে রিয়াদের এসব স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হুতি বিদ্রোহীদের দাবি অনুযায়ী, শুধু রিয়াদের বিমানবন্দর ও ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টই নয়, সৌদি আরবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন লক্ষ্য করেও তারা হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইয়েমেনের অভ্যন্তরেও নিজেদের সামরিক তৎপরতা বাড়িয়েছে গোষ্ঠীটি।

হুথিরা জানিয়েছে, ইয়েমেনের লাহজ প্রদেশে দেশটির সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

অন্যদিকে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ধেয়ে আসা অন্তত তিনটি বিস্ফোরকবাহী ড্রোন তারা আকাশেই সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুতিদের এই ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টায় অঞ্চলটিতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

তথ্যসূত্র: রয়টার্স-আল জাজিরা

একাত্তর/এআরএস
সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চল লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের তৎপরতায় আকাশে সফলভাবে সেই ড্রোনগুলো প্রতিহত ও...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয় জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথ...
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আইনগত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে তুরস্ক। 
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
হেমন্তের নরম রোদ আর শিশিরভেজা সকালে যান্ত্রিক ঢাকার বুকে হঠাৎ করেই যেন নেমে এলো এক টুকরো গ্রামবাংলা। পহেলা অগ্রহায়ণের সোনালি সকালে নতুন ফসল ঘরে তোলার আনন্দ আর চিরায়ত লোকজ ঐতিহ্যের হাতছানিতে রঙিন...
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। 
দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম ধাপের...
বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় পুরো বিশ্ব! চলতি সপ্তাহেই চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে প্রথমবারের মতো মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর