পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। সভায় মালিকপক্ষের প্রতিনিধির লিখিত মজুরি প্রস্তাব দাখিলের পাশাপাশি মজুরির হার নির্ধারণ নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের জন্য বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা হবে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, জেলা ও দায়রা জজ, সভায় সভাপতিত্ব করবেন।

সভায় পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল করবেন। পাশাপাশি এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

নোটিশে বোর্ডের সম্মানীয় সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/কেআই
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে মালিকদের দুই সংগঠন। সংগঠন দুটি হলো বাংলাদেশ তৈরি পোশাক...
তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় সভাটি শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর বিজয়নগর ও শ্রম ভবন এলাকা। সোমবার সকাল ১১টায় বৈঠক বসার...
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সোমবার সকালে মালিকপক্ষের নিজস্ব মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও ঠিক শুরুর কিছুক্ষণ আগে...
তৈরি পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু হয়েছে।
দেশের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হয়ে ওঠার পাশাপাশি নিজ দেশ, শেকড় এবং মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। 
দীর্ঘ প্রতীক্ষা আর রুদ্ধশ্বাস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নতুন ‘জেমস বন্ড’-এর পরিচয়। হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বিখ্যাত এই ব্রিটিশ গুপ্তচর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর