সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো জানালেন নাহিদ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া এনসিপির পক্ষ থেকে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বাতিল, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির সুপারিশ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, সংলাপে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমরা সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বাতিলের সুপারিশ করেছি এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছি। এছাড়া জুলাইয়ের ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পান, সে জন্য ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি শেখ হাসিনার ফাঁসির রায় বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান জানিয়েছি।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহবায়ক বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে। আমরা আওয়ামী লীগকে পাঁচ আগস্ট পরাজিত করেছি। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলার—সংলাপে আমরা সে আহবান জানিয়েছি।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, পানির হিস্যা ও পররাষ্ট্রনীতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ যেন কোনো আপস না করে এবং পানির ন্যায্য হিস্যা যেন পায়, সে জন্য ভারতকে কঠোর বার্তা দিতে হবে। বাংলাদেশে যা কিছু হচ্ছে, তার পেছনে ভারতের ইন্ধন রয়েছে। বাংলাদেশ নিয়ে চলমান অপপ্রচার মোকাবিলা করতে হবে। এ জন্য আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে এবং ভারতের বিষয়ে পররাষ্ট্রনীতি নিয়ে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ দরকার।

সরকারের প্রতি নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে নাহিদ ইসলাম বলেন, এই লড়াই কোনো দলীয় লড়াই নয়; দেশের স্বার্থে আমরা সরকারের সঙ্গে আছি।

 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর একটায় সচিবালয়ে এই সংলাপ শুরু হয়।
যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে সেখানে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও গঙ্গার পানি চুক্তিসহ কয়েকটি দাবিতে চলতি মাস থেকে আগামী...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড...
বরগুনার আমতলীতে ঘুষ লেনদেনের অভিযোগে রুবেল খান নামের এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছ থেকে উদ্ধার করা এক লাখ টাকার নোটের নম্বরের সঙ্গে আগে থেকে চিহ্নিত ঘুষের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর