হরমুজ প্রণালীতে নিরাপত্তা আরও জোরদার করলো ইরান

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণালীটি অতিক্রমকারী সব নৌযানকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুধবার, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানান।

বিমানবাহিনীর কমান্ডার ও সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আকরামিনিয়া বলেন, সেনাবাহিনীর প্রধান কমান্ডারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরসহ (আইআরজিসি) ইরানের সশস্ত্র বাহিনীর সার্বিক প্রস্তুতি আরও বৃদ্ধি পেয়েছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, সম্প্রতি যেসব নৌযান ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় না করেই এই কৌশলগত জলপথ অতিক্রম করেছে, সেগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে এবং সমুদ্রে পাতা মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রণালীতে প্রবেশের আগেই জাহাজ মালিকদের প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আকরামিনিয়া আরও বলেন, নতুন প্রযুক্তির ব্যবস্থা মোতায়েন, বিদ্যমান সরঞ্জামের আধুনিকায়ন এবং সেনাবাহিনীর পরিচালনাগত কাঠামোর উন্নয়নের ফলে ওই এলাকায় নজরদারির সক্ষমতা বহুগুণ শক্তিশালী হয়েছে। এই বর্ধিত নজরদারি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে আকরামিনিয়া বলেন, কার্যকর প্রতিরোধ ও পদক্ষেপের মাধ্যমে ইরান তার প্রতিপক্ষকে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দিয়েছে। তাঁর মতে, ইরানের ওপর হামলার পেছনে কেবল পারমাণবিক, আঞ্চলিক বা ক্ষেপণাস্ত্র ইস্যু নয়, বরং ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা রয়েছে; ওই বিষয়গুলোকে কেবল অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে শত্রুপক্ষ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

চলমান সংঘাতকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের সমন্বয়ে গঠিত একটি ‘বহুমাত্রিক হাইব্রিড যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন সেনাবাহিনীর এই মুখপাত্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই তিনটি হাতিয়ারই ব্যবহার করছে, যদিও পরিস্থিতি ও উদ্দেশ্যভেদে একেক সময় একেকটির ওপর জোর দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র; ইরনা নিউজ এজেন্সি

 

একাত্তর/এআরএস
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
মার্কিন নৌ অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। বুধবার তিনি বলেন, দেশের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন ও খালাস উল্লেখযোগ্য হারে...
হিজাব ছাড়া স্লিভলেস পোশাক পরে অনলাইনে গান গাওয়ার চরম মূল্য দিতে হলো ইরানের জনপ্রিয় ২৯ বছর বয়সী গায়িকা পারাস্তু আহমাদি ও তার কনসার্ট দলের চার সদস্যকে। সোমবার ইরানের কোম শহরের ক্রিমিনাল সেন্টেন্স...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রায় ৯ মাস পর ওয়াশিংটন এবং তেল আবিবে একটি উদ্বেগজনক প্রশ্ন সামনে আসছে: তেহরান কি এখনো পর্যাপ্ত তাদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে আমন্ত্রণ পাচ্ছে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দল। এদিকে শূন্য...
কলম্বিয়ার উপকূলীয় শহর কার্টাজেনার একটি সুপারমার্কেটে প্রায় দিনব্যাপী চলা জিম্মি সংকটের অবসান ঘটিয়ে বাকি সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার ভোরে, যৌথ অভিযানে এক...
রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান শহরে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক রাজধানী সামারায় ড্রোন আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর