দুই পারমাণবিক স্থাপনার মাঝখানে ইরানের নতুন নির্মাণকাজ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা বক্তব্যের মধ্যেই দেশটিতে নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনা দ্রুত নির্মাণের চিত্র উঠে এসেছে কৃত্রিম উপগ্রহের ছবিতে। ভ্যান্টর টেকনোলজিসের প্রকাশ করা ছবিতে ইরানের বেহজাতাবাদ ভূগর্ভস্থ স্থাপনায় নির্মাণকাজ চলতে দেখা গেছে। তবে স্থাপনাটির উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি।

বুধবার  (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, পাহাড়ের ভেতরে নির্মিত হচ্ছে স্থাপনাটি। এটি ইসফাহান পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে পিকঅ্যাক্স মাউন্টেনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। দুই স্থাপনার মধ্যে এর দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগে ও চলাকালে ইরান একাধিক স্থাপনা নির্মাণ করেছে। তবে বেহজাতাবাদ স্থাপনাটি নির্মাণের অস্বাভাবিক দ্রুত গতির কারণে বিশেষভাবে নজরে এসেছে।

মঙ্গলবার ভ্যান্টর প্রকাশিত কৃত্রিম উপগ্রহের ছবিতে স্থাপনাটির গুরুত্বপূর্ণ অংশ এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি দেখা গেছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পর্যবেক্ষণ অনুযায়ী, স্থাপনাটির নিরাপত্তাব্যবস্থা, নির্মাণের ধরন ও গতি এবং ইরানের আগের নির্মাণকাজের অভিজ্ঞতা বিবেচনায় এটি বিভিন্ন সামরিক কাজে ব্যবহার করা হতে পারে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বড় অস্ত্রব্যবস্থাসংক্রান্ত কার্যক্রমও থাকতে পারে।

পারমাণবিক ব্যবহারের সম্ভাবনা

প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থাপনাটি পারমাণবিক কাজে ব্যবহার করা হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, স্থাপনাটির বাইরের নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ সম্প্রতি শুরু হয়েছে। পাওয়া ছবির ভিত্তিতে স্থাপনাটির সম্ভাব্য বাইরের নিরাপত্তাসীমানাও চিহ্নিত করা গেছে। নির্মাণকাজ শেষ হলে স্থাপনাটির আয়তন প্রায় ১২ হাজার একর হতে পারে।

নির্মাণকাজের গতি পর্যবেক্ষণে ভ্যান্টর সেন্টিনেল-২ উপগ্রহের ছবিও ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ওই এলাকায় নির্মাণকাজের প্রথম চিহ্ন দেখা যায়। তখন ভবিষ্যতে স্থাপনাটির প্রশাসনিক ও প্রবেশপথের এলাকা হিসেবে ব্যবহারের জন্য জমি পরিষ্কারের কাজ শুরু হয়েছিল।

পরবর্তী স্যাটেলাইট চিত্রে ২০২৬ সালের জানুয়ারিতে আরও নির্মাণকাজের চিত্র পাওয়া যায়। এপ্রিলে দেখা যায় খননকাজের আলামত। ইনস্টিটিউটটির পর্যবেক্ষণ অনুযায়ী, জুন নাগাদ ভূগর্ভস্থ স্থাপনাটির আরও কয়েকটি এলাকায় নির্মাণকাজ ছড়িয়ে পড়ে।

সূত্র: ফার্স্টপোস্ট 

একাত্তর/কেআই
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ...
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার পেছনে নিজ দেশের বিরোধী দল ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অবস্থান ছিল স্পষ্ট। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা ও কৃষির উন্নয়ন, এসব শান্তিপূর্ণ কাজেই ব্যবহার হবে পরমাণু প্রযুক্তি। পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই...
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিনেটর কার্স্টেন...
আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। 
দক্ষিণ চীন সাগর ইস্যুতে ‘অস্থিরতা সৃষ্টি’ বন্ধ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দুই আনুষ্ঠানিক সামরিক মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে ক্রমবর্ধমান...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার তিনজন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা...
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে সাতজন আহত হয়েছেন এবং শহরের একটি শপিং সেন্টার ও অপর দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর