ইরান যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান মার্কিন সিনেটর

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে মানুষের কঠোর নজরদারির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে লক্ষ্যবস্তু নির্ধারণে প্রযুক্তিগত ভুলের কারণে বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন।

গিলিব্র্যান্ড বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হতে পারে। তবে লক্ষ্যবস্তু নির্ধারণে ভুল হলে কোনো বিদেশি দেশের বালিকা বিদ্যালয়ে বোমা হামলার মতো ঘটনা ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে সামরিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মানুষের সরাসরি নজরদারি থাকা জরুরি।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ছিল, এমন কোনো প্রমাণ পাওয়ার কারণ নেই। তবে বিষয়টি তিনি নিশ্চিতভাবে জানতে চান। মানুষের প্রাণহানির মতো গুরুতর বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল বা বিভ্রান্তিকর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির প্রতি সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অস্ত্রব্যবস্থার সক্ষমতা এবং সেগুলোর ওপর মানুষের নজরদারির বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান গিলিব্র্যান্ড।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের বেশির ভাগই ছিল স্কুলছাত্রী। হামলার দায় থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে হামলায় যুক্তরাষ্ট্রের দায় থাকার পক্ষে প্রমাণ ক্রমেই বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

একাত্তর/কেআই
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায়। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সম্মেলনে...
 গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। জাতিসংঘের...
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের বানতেন প্রদেশে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আগুন লাগার পরদিন রোববার (২২ নভেম্বর) নিখোঁজ ৩৬ জন শ্রমিকের খোঁজে তল্লাশি...
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মামুন (১৬) নামের ওই কিশোর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ নভেম্বর) রাতে মারা...
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান বাড়াতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের রূপরেখা তৈরির পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে সরকার সব ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে নিজেদের...
আগামী জানুয়ারি থেকে ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া চলতি মাস থেকে ৩৭৩ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া শুরু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর