ছয়বছর ধরে মায়ের ফেলে যাওয়া শিশুর মা প্রতিবন্ধী নুরবানু

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:৫৩ এএম

তখনও ভোরের আলো ফোটেনি। প্রতিদিনের মত সেদিন সকালেও গাজীপুরের জয়দেবপুর জংশন রেলস্টেশনে চলাচল করছিলো ট্রেন। এমন সময় দূর থেকে ভেসে আসে শিশুর কান্নার শব্দ। এগিয়ে যান স্থানীয়রা। তারা দেখতে পান- কাপড়ে মোড়া একটি ব্যাগে ফুটফুটে শিশুটি কাঁদছে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে। 

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, কিছুক্ষণ পূর্বেই এক নারী ব্যাগটি এখানে ফেলে দ্রুত চলে গেছেন। ধারণা করা হচ্ছে তিনিই শিশুটির মা। প্রতিবন্ধী বলে শিশুটিকে ফেলে গেছেন।

চাঞ্চল্যকর এ ঘটনার পর যখন কেউই শিশুর দায়িত্ব নিচ্ছিলেন না তখন এগিয়ে আসেন বাকপ্রতিবন্ধী নুরবানু। পুলিশ সদস্যরা নুরবানুর কাছে শিশুটিকে তুলে দেন।

এখন কুলসুমের বয়স আট। গত ছয় বছর ধরে তাকে লালন-পালন করছেন নুরবানু। জয়দেবপুর রেলস্টেশনের কাছেই কুলসুমকে নিয়ে থাকেন তিনি।

রোজ সকালে শিশুটিকে হুইল চেয়ারে বসিয়ে স্টেশনে নিয়ে আসেন নুরবানু। এরপর ট্রেনের যাত্রীদের কাছে ‘হাত পেতে’ যা জোটে তা দিয়েই চলে সংসার।

স্থানীয় কাশেম মিয়া গত তিনবছর ধরেই দেখছেন নুরবানু ও কুলসুমকে। তিনি বলেন, ‘প্রতিদিন সকালে আসে ওরা, আর সেই রাতে যায়। দুপুরে নুরবানু বাড়ি থেকে কুলসুমের জন্য খাবার নিয়ে আসে। কখনো দেখি নানান অঙ্গভঙ্গি করে নুরবানু কুলসুমকে হাসানো চেষ্টা করে।’

নুরবানুর দুটো বাড়ি পরেই থাকেন রহিমা বেগম। তার কাছে জানতে চাইলে তিনি কুলসুমের ব্যাপারে বলেন, ‘মেয়েটাকে ফেলে গেছে এক মহিলা। তারপর পুলিশে পাইয়া নুরবানুর কাছে দিছে বাচ্চাটা। এখন ওই দেখাশোনা করে। সব খোঁজ খবর রাখে। মানুষের থেকে চেয়ে যা পাওয়া যায় তা দিয়েই চলে।’

আরও পড়ুন: পঙ্গু স্বামী-শাশুড়ির একমাত্র অবলম্বন মরজিনা ও তার রিকশা

সংসারে কে কে আছেন এমন প্রশ্নের জবাবে ইশারায় নুরবানু বলেন, তার দুই ছেলে ছিলো। একজন মারা গেছেন- আরেকজন খোঁজ-খবর নেয় না। এখন তার আপন বলতে এই কুলসুম। আর কুলসুমের আপন বলতে শুধুই নুরবানু।

 

একাত্তর/আরএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
নেপাল-চীন সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট একটি হ্রদ শুক্রবার (২৮ আগস্ট) উপচে পড়তে শুরু করেছে। নতুন করে এই পরিস্থিতি তৈরি হওয়ায় দুই দিন আগের আকস্মিক বন্যায় বিধ্বস্ত এলাকাগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর