বিমসটেক সম্মেলনে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহবান প্রধানমন্ত্রীর

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০২:০৭ পিএম

করোনার ধকল কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বকে নতুন সংকটে ফেলে গিয়েছে। জ্বালানী তেল ও খাদ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে। যে কারণে খাদ্যপণ্যের মূল্য বেড়েই চলেছে। বাংলাদেশের মতো দেশগুলোর মানুষদের এই সংকট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত ৫ম বিমসটেক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বুধবার (৩০ মার্চ) তিনি এসব কথা বলেন।  

এসময় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ২০০৪ সালে সই হওয়া বিনা শুল্কে বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নের জন্য বিমসটেক ভুক্তদেশগুলোর নেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বাণিজ্য নয়, বিদ্যুৎ আদান-প্রদানে ২০১৮ সালে যে চুক্তি হয়েছে সেটাও বাস্তবায়ন করতে হবে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগীতায় সদস্য দেশগুলোর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে যে মাস্টারপ্লান হয়েছে সেটিও বাস্তবায়ন করতে হবে। 

জঙ্গিবাদ ও সাধারণ অপরাধ দমনেও এক সাথে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাজায় রাখতে বিসমটেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফোরামের অধীনে তথ্য অদান-প্রদান করে যাওয়ারও তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ করোনার মধ্যেও ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। সরকারের নানামুখী উদ্যগের কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। তাই চরম ও অতি দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।

আরও পড়ুন: ইসরাইলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত পাঁচ

আঞ্চলিক সংস্থা বিমসটেক -এর সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। সেগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশ হলো- মিয়ানমার ও থাইল্যান্ড।

১৯৯৭ সালে ৬ জুন বাংলাদেশসহ চারটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয় বিমসটেক। বর্তমানে সংস্থাটির বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং শক্তি থেকে শুরু করে সাংস্কৃতিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।

একাত্তর/আরএ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২২ জনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর...
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গত ২৩ জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দণ্ডিত শেখ হাসিনা। এতে গভীর...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর