নগরীতে আরেক দফা বাড়লো ভোগ্যপণ্যের দাম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৯ পিএম

রাজধানীর খুচরা বাজারে আরো একদফা বেড়েছে ভোগ্যপণ্যের দাম। শুক্রবারের (২৫ ফেব্রুয়ারি) বাজারে চাল, ডাল, তেল ও মসলার দাম বেড়েছে। চাল কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে।

তেল লিটারে বেড়েছে আট থেকে ১০ টাকা। সরবরাহ সংকটের কথা বলে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বেড়েছে মাছ, মাংস ও মুরগির দামও।

ভোগ্যপণ্যের লাগাতার দাম যেনো এখন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ভোগ্যপণ্যের দাম বাড়ছে। এই পরিস্থিতি চিন্তার ভাজ ফেলছে ক্রেতার কপালে।

সপ্তাহ ব্যবধানে আবারো বেড়েছে চালের দাম। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে কেজিতে চার থেকে ছয় টাকা। একই সাথে তেলের দাম লিটারে বেড়েছে আট থেকে ১০ টাকা।

অন্যদিকে আগের বাড়তি দামেই আছে ডালের বাজার। কমার কোন লক্ষণ নেই। সব মিলিয়ে নিত্যপণ্যের দাম নিয়ে অসহায় বোধ করছেন সাধারণ ক্রেতারা।

এদিকে সবজি বাজারেও সরবরাহ সংকটের কারণ দেখিয়ে বেড়েছে দাম। পণ্যের দাম গড়ে পাঁচ থেকে ১০ টাকা। এদিকে গেল সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেড়েছে পেঁয়াজের দামও।

আরও পড়ুন: প্রতিদিনই বাড়ছে টিসিবি ট্রাকের সামনে মানুষের লাইন

দামের এই ঊর্ধ্বগতিতে কেনাকাটা কমাতে হয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। রোজায় দাম বাড়বে না এমন সরকারি প্রতিশ্রুতি নিয়েও সন্দিহান ক্রেতারা।

এদিকে আমিষের বাজারে মাছ-মাংস ও মুরগির মাংসের দামও বেড়েছে। অজুহাত সেই একই। সরবরাহ কম। কিন্তু সেটি আর বিশ্বাস করতে নারাজ ক্রেতারা।

একাত্তর/আরএ

নিত্য ও ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ে দু'রকম কথা বলছে সরকারের দুই সংস্থা- পরিসংখ্যান ব্যুরো ও টিসিবি। পরিসংখ্যান ব্যুরো বলছে, ফেব্রুয়ারি পর্যন্ত শহরে জীবনযাত্রার খরচ বেড়েছে আট দশমিক সাত আট...
রোজার আগেই বাড়ছে নিত্যপণ্যের দাম। টিসিবি’র তথ্য বলছে, গেলো সাত দিনে বেড়েছে পেঁয়াজ-রসুন-আটা আর ব্রয়লার মুরগির মতো সাতটি পণ্যের দাম। ভোক্তা অধিদপ্তর বলছে, পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে তাদের...
ভোগ্যপণ্যের বাজার এক কথায় বেরিয়ে যাচ্ছে সাধারন মানুষের ক্রয়ক্ষমতা থেকে। প্রতি সপ্তাহে বাড়ছে কোন না কোন পণ্যের দাম। এমন কিছু পণ্যের দামও বাড়ছে যেগুলোর পুরো মৌসুম চলছে, নেই যোগান সংকটও। বাজারে গেল এক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর