সাত দিনে বেড়েছে পেঁয়াজ ও মুরগিসহ সাত পণ্যের দাম

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০:২৪ পিএম

রোজার আগেই বাড়ছে নিত্যপণ্যের দাম। টিসিবি’র তথ্য বলছে, গেলো সাত দিনে বেড়েছে পেঁয়াজ-রসুন-আটা আর ব্রয়লার মুরগির মতো সাতটি পণ্যের দাম। 

ভোক্তা অধিদপ্তর বলছে, পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে তাদের তদারকি চলছে। কর্মকর্তারা বলেছেন, সংযমের মাস রমজানের আগে অংসযমী হয়ে উঠেছেন অসাধু ব্যবসায়ীরা।

অনেক দিন ধরেই স্বস্তির খবর নেই বাজারে। তার উপরে চাল-ডাল-তেল-নুন আর মাছ-মাংসের মতো নিত্যখাদ্য পণ্য দাম বাড়তে-বাড়তে এখন নাগালের বাইরে।

এদিকে টিসিবি’র তথ্য বলছে, গেলো এক সপ্তাহে নতুন করে দাম বেড়েছে, খোলা আটা, দেশি পেঁয়াজ ও রসুন এবং ব্রয়লার মুরগী মতো সাতটি পণ্যের। 

দ্রব্যমূল্যের চাপে এখন সবচেয়ে নাজুক অবস্থা দারিদ্রসীমার নিচে বসবাস করা সাড়ে তিন কোটি মানুষের। কারণ নিত্যখাদ্য পণ্যের অধিকাংশই এখন যে তাদের নাগালের বাইরে। 

এমন পরিস্থিতিতে সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করছে এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর মিরপুরে শাহ আলী বাজারে তদারকি অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান বলেন, দুই মাস আগেই থেকেই দফায় দফায় বাড়তে থাকা চাল, ভোজ্যতেল, আদা, রসুন, খেজুরের দাম আরেক দফা বেড়েছে। 

এ অবস্থায় পরিবারের চাহিদা মেটাতে স্বল্প আয়ের মানুষের হিমশিম অবস্থা বলে স্বীকার করে এই কর্মকর্তা আরও জানান, রোজায় ভোক্তাকে স্বস্তি দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

তিনি বলেন, প্রতিনিয়তই ধাপে ধাপে সব নিত্যপণ্যের দাম বাড়ছে। যে টাকা উপার্জন করা হয়, তা দিয়ে চলা বেশ কষ্টকর। এখন হিমশিম খেতে হচ্ছে।

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মে পাঁচটি দোকান মালিককে জরিমানা করা হয়। বাজারকে স্থিতিশীল রাখতে রমজান মাসজুড়ে বাজার নজরদারি ও অভিযান চালবে।

সেই সঙ্গে প্রয়োজনের বেশি পণ্য কিনে বাসায় মজুত না করতে ক্রেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। এতে বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়। যার ফায়দা লুটে এক প্রকার ব্যবসায়ীরা।


একাত্তর/আরবিএস  

বাজেট আসলে সাধারণ মানুষের একটাই প্রশ্ন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে। সরকারের রাজস্ব পরিকল্পনায় বিভিন্ন পণ্য শুল্ক বা কর বাড়ানোর প্রভাবে এবারো বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। 
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
গরুর দাম বেড়ে যাওয়ায় খলিল, নয়ন ও উজ্জ্বলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা আর সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর