প্রতি সপ্তাহে বাড়ছে কোন না কোন পণ্যের দাম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯:৪৯ পিএম

ভোগ্যপণ্যের বাজার এক কথায় বেরিয়ে যাচ্ছে সাধারন মানুষের ক্রয়ক্ষমতা থেকে। প্রতি সপ্তাহে বাড়ছে কোন না কোন পণ্যের দাম। এমন কিছু পণ্যের দামও বাড়ছে যেগুলোর পুরো মৌসুম চলছে, নেই যোগান সংকটও। বাজারে গেল এক মাস থেকেই বাড়তি মুদি পণ্যের দাম। 

চালের দাম বেড়েছে কেজিতে ২ টাকা। এদিকে ভরা মৌসুম চললেও বেড়েছে সবজির দাম। দাম নিয়ে অভিযোগের শেষ নেই ক্রেতাদের। 

অনেকটা অন্যান্য শুক্রবার থেকে কম লোক সমাগম আজকের বাজারে। লম্বা ছুটির কারণে ক্রেতা কম বলছেন ক্রেতা ও বিক্রেতারা। তবুও থেমে নেই দরবৃদ্ধির ট্রেন্ড। রাজধানীর প্রায় সকল বাজারে বেড়েছে সবজির দাম। যা গেল সপ্তাহের তুলনায় ১০ থেকে ১২ টাকা বেশি।

শীতের মৌসুমের মটরশুঁটি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, বরবটি ৬০ থেকে ৭০, শীম বিক্রি হচ্ছে মান ভেদে ৬০ থেকে ৮০ টাকায়। এদিকে ফুলকপি ৩৫ থেকে ৪০ এবং বাধাকপি ২৫ থেকে ৩০ টাকায় মিলছে বাজারে। বিক্রেতারা বলছেন, দাম তুলনামুলক কম রয়েছে। 

যদিও ক্রেতাদের সাফাইয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। তাদের অভিযোগ বাজারে যথেষ্ঠ যোগান থাকার পরও কেন এই দাম? 

এদিকে মুদি বাজার চালের দাম গেল সপ্তাহে ৫ টাকা বাড়ার পর এ সপ্তাহেও ২ টাকা বেড়েছে। এদিকে ডাল ও তেল তোহ বাড়তি দামে রয়েছেই।

এদিকে আমিষের বাজারে মাছের দাম বেড়েছে। তবে দাম কমেছে মুরগির দামের। আগের দামেই রয়েছে গরু ও খাসির মাংসের দাম।


একাত্তর/ এনএ

ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে আর একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে মানুষের প্রস্তুতি। রোজার আগে বাজারের কেনাকাটা সেরে নিতে ব্যস্ত ক্রেতারা।
সম্প্রতি পুড়ে যাওয়া গাজী টায়ারসের উৎপাদন বন্ধ থাকায় অস্বাভাবিক হচ্ছে টায়ারের বাজার। দেশের রিকশা, হালকা যানসহ বিভিন্ন যানের টায়ার বাজারে ৪৫ থেকে ৫০ শতাংশই নিয়ন্ত্রণ করতো গাজী টায়ারস।
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিপ্রতি ১ হাজার ৮৪ টাকা দাম কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর