কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত অনুমোদন পেলো মেঘনা গ্রুপ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১০:৫১ পিএম

শিল্প স্থাপনসহ অন্যান্য কার্যক্রমের জন্য কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত অনুমোদন পেলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

রোববার সন্ধায় এক অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের হাতে অনুমোদনপত্র তুলে দেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

কুমিল্লার মেঘনা উপজেলার সোনার চর মৌজায় ২৪৬ একর জায়গায় কুমিল্লা ইকোনমিক জোনটি প্রতিষ্ঠা করছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।

পরবর্তী ধাপে এর আয়তন হবে সাড় ৩০০ একর। তবে এর আগেই ইজেড কার্যক্রম পরিচালনায় সরকার নির্দেশিত সব শর্ত পুরন করেছে কুমিল্লা ইকোনমিক জোন কর্তৃপক্ষ।

শর্ত পুরনের পর এবার শিল্প স্থাপন এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য চূড়ান্ত সনদ বুঝে পেলেন নতুন এই ইজেড-এর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোস্তফা কামাল।

সনদ প্রদান অনুষ্ঠানে বংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ বা বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে তার আশা কুমিল্লা ইকোনমিক জোনও দেশি-বিদেশি বিনিয়োগ টেনে দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে।

আরও পড়ুন: দিনিপ্রো বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হবার দাবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব অনুষ্ঠানে বলেন, কুমিল্লা ইকোনমিক জোন পণ্য উৎপাদনে বহুমুখীকরণ এবং নতুন রপ্তানি বাজার সম্প্রসারণে ভুমিকা রাখবে।

এ সময় তিনি আরো বলেন, পরিবেশবান্ধব এবং গ্যাস বিদ্যুৎসহ সব অবকাঠামোত স্বয়ংসম্পূর্ণ কুমিল্লা ইকোনমিক জোন দেশে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার তৈরিতে ভুমিকা রাখবে।


একাত্তর/আরবিএস  

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল) আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’।...
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর