পুঁজিবাজারে আবারও সংঘবদ্ধ কারসাজির পাঁয়তারা

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১০:০৪ পিএম

পুঁজিবাজারে স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারগুলো আবার তেজি। এর পেছনে আবারো সংঘবদ্ধ কারসাজির কথা বলছেন বিশ্লেষকরা।

তাদের মতে, আইনি প্রক্রিয়া শেষে কারসাজি সংঘের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণ বিনিয়োগকারীরা।

আইন বিশেষজ্ঞরা বলছেন, কমিশন চাইলে সন্দেহজনক শেয়ারের লেনদেন সাময়িক বন্ধ করে দ্রুত ব্যবস্থা নিতে পারে।

গেলো প্রায় ১৫ দিন যাবৎ বাজারে টানা বাড়ছে দুর্বল মৌল ভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর দাম। কমিশন জানতে চাইলে কোম্পানিগুলোর অনেকেই জানায়, কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

অন্যদিকে বাজারে দীর্ঘদিন ক্রেতাশূন্য থেকে ফ্লোর প্রাইসে পড়ে আছে অনেক বড় মূলধনী কোম্পানি।

বাজারের এমন আচরণকে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। যার মূল দায় স্বল্প সময়ে লাভ করতে চাওয়া বিনিয়োগকারীদের উপর দিচ্ছেন তারা।

এদিকে বাজারের এমন পরিস্থিতির জন্য সংঘবদ্ধ এক শ্রেণির বিনিয়োগকারীর গুজব ছড়ানোর কথা বলছেন শেয়ারবাজার বিশ্লেষক আল আমিন।

তিনি বলেন, কারসাজিতে লিপ্ত ওই সব চক্রকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে প্রায় ছয়মাস সময় লাগে কমিশনের। আর এ সময়ের মধ্যে বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতিতে পড়ে যায়।

আরও পড়ুন: চালের বাজার কমতির দিকে হলেও যথেষ্ট নয়

এদিকে, আইনজ্ঞ এম এ মাসুম বলছেন, কমিশন চাইলে বিনিয়োগকারীদের বড় ধরনের ক্ষতি এড়াতে সাময়িক সময়ের জন্য লেনদেন স্থগিত করে দ্রুত বিচারিক ব্যবস্থা নিতে পারে।

পুঁজিবাজারে কারসাজির ঠেকাতে বিচার প্রক্রিয়াকে আরো দ্রুত করার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/আরএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর