রপ্তানিতে ডলারের বিনিময় হার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৮:৫৯ পিএম

রপ্তানি আয় দেশের আনার সর্বশেষ ধার্য দিনে ডলারের যে বিনিময় হার থাকবে- সেই দর অনুযায়ী নগদায়ন করে উদ্যোক্তাদের সমপরিমাণ টাকা দেওয়ার নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।

পণ্য রপ্তানি করার চার মাসের (১২০ দিন) মধ্যে রপ্তানি আয় দেশে আনার বাধ্যবাধকতা, রপ্তানি আয় দেশে আসার এই সময়ের মধ্যে নগদায়ন (রিয়েলাইজ) করার বাধ্যবাধকতা সহ নানা নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সোমবার (৬ মার্চ) বিনিময় হারের নিয়ম বেঁধে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, রপ্তানি আয় দেশে আনার নির্দিষ্ট সময়ের পরও কেউ যদি বিলম্ব করে, তাহলে যে সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে আসার কথা ছিল ওই সময়ের শেষ দিনের ডলারের বিনিময় হার অনুযায়ী নগদায়ন হবে।  অর্থাৎ টাকার মান যদি বৃদ্ধি বা কমে যায় তাহলেও ওই দিনের বিনিময় হার অনুযায়ী নগদায় করবে বাণিজ্যিক ব্যাংক।

উদাহরণ দিয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ঠ বিভাগের পরিচালক ও সহকারি মুখপাত্র সারওয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন, যদি কোনো রপ্তানিকারকের রপ্তানি আয় ১২০ দিনের হিসাবে গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে আসার বা নগদায়ন করার সর্বশেষ দিন ছিল। কিন্তু কোনো কারণে তা আসেনি বা নগদায়ন করা হয়নি। কিন্তু পরের মাস অর্থাৎ মার্চ মাসের ৬ তারিখে এসেছে বা নগদায়ন করবে কোনো ব্যাংক। তখন ব্যাংকটি গত ২৮ তারিখে ডলারের যে বিনিময় হার নির্ধারণ করা ছিল বাফেদার সিদ্ধান্ত অনুযায়ী; ওই দিনের বিনিময় হার মেনেই ৬ তারিখে নগদায়ন করবে ব্যাংক।

ডলারের বিনিময় হার পরবর্তিতে বৃদ্ধি পেলেও নতুন দরে নগদায়ন করতে পারবে না ব্যাংক বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ব্যাংক বলছে, সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংককে নির্দিষ্ট ওই তারিখ অর্থাৎ রপ্তানি আয় দেশে আসার সর্বশেষ তারিখ ও নগদায়নের তারিখে থাকা ডলারের বিনিময় দর একটি লেজারে বইয়ে লিপিবদ্ধ করে রাখবে এবং প্রতি মাস শেষে পরবর্তী ১০ দিনের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।

বিনিময় দরে ‘এডভার্স’ (মন্দজনিত প্রভাব) পরিস্থিতে এরকম নিদের্শনা মেনে চলতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের উর্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন, ডলারের চাহিদার বিপরীতে যোগান এখনো আশানুরূপ হয়নি। অনেক রপ্তানিকারকই দেশে রপ্তানি আয় আনছেন না যথা সময়ে। আবেদন করেও সময় চেয়ে নিচ্ছেন। এতে ডলারের সংকট বেড়ে বিনিময় দরে প্রভাব পড়ছে।

ডলারের বাড়তি দর পেতে রপ্তানিকারকরা এমনটি করছেন। তাই রপ্তানিকারকদের যথা সময়ে রপ্তানি আয় দেশে আনা ও নগদায়ন করতে বিনিময় হার কেমন হবে তা নির্দিষ্ট করে দিল বাংলাদেশ ব্যাংক।

এখন কেউ দেরি করে আনলেও বাড়তি সুবিধা পাবেন না বলেও মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।


একাত্তর/এআর

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর