মুরগির দাম কমেছে, ডিমের বেড়েছে

আপডেট : ২৬ মে ২০২৩, ০৫:০২ পিএম

সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। অন্যদিকে বেড়েছে মুরগির ডিমের দাম।

শুক্রবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। অন্যদিকে কিছুটা বেড়েছে মোটা চালের দাম। কমেছে মিনিকেটের দাম। এছাড়াও সয়াবিন তেল ও আটাসহ মতো নিত্যপণ্যে বিক্রি হচ্ছে আগের বেশি দামেই।

রাজধানীর কাওরানবাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২১০ টাকায়। সোনালী মুরগিও কেজিতে ২০ টাকা কমেছে, বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। যা খুচরায় কিনতে গেলে প্রতি হালি পড়ছে ৫০ টাকা।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।

এবার বোরো মৌসুমে ধানের ফলন কিন্তু ভালো হলেও বাজারে গত সপ্তাহের চেয়ে মাঝারি ও মোটা চাল কেজিতে ২ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়।

আরও পড়ুন: গাজীপুর সিটিতে ভোট পড়েছে ৪৮.৭৫ শতাংশ

মিনিকেট ও নাজিরশাল চালের দাম ৩-৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায়।

একাত্তর/আরএ

পাইকারি ও খুচরা বাজারে মুরগি ও ডিমের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রোববার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অভ্যন্তরীণ সরবরাহে কোনো সংকট না থাকার পরও বাজারে বেড়ে চলেছে প্রধান নিত্যপণ্য চালের দাম। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত। 
কাঁচা মরিচসহ সপ্তাহের ব্যবধানে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা কমেছে। তবে এখনো বাড়তির দিকে চালের দাম।
বাণিজ্যিক নগরী চট্টগ্রামের বাজারে মাছ, মুরগী ও সবজীসহ বিভিন্ন ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে জোরালো তদারকির কারণে কমেছে ডিমের দাম।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর