ঈদের আগে কমেছে পেঁয়াজ-রসুন ও আদার দাম

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৩৮ এএম

এবার কোরবানি ঈদের আগে পাইকারি বাজারে দাম কমেছে পেঁয়াজ, রসুন ও আদার। পাইকাররা জানিয়েছেন, গেল ১৫ দিনে পেঁয়াজ, রসুনের দাম কেজিতে দুই থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে।

আর আদার দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় দাম কমেছে বলে জানিয়েছেন তারা।

পেঁয়াজ রসুন এবং আদার জন্য দেশের বড় পাইকারি বাজার শ্যামবাজার। দেশের বিভিন্ন প্রান্তে থেকে এবং আমদানিকারকদের থেকে পেঁয়াজ, রসুন এবং আদার চালান জড়ো হয় সেখানে।

আগামী সপ্তাহেই কোরবানির ঈদ। তাই এখন বাজার জমজমাট থাকার কথা। কিন্তু পাইকাররা বলছে পেঁয়াজ, রসুন এবং আদার সরবরাহ ভালো কিন্তু লক-ডাউনের প্রভাবে ক্রেতা একেবারেই কম তাই বিক্রিও কম।

পাইকাররা বলছেন ক্রেতা না থাকায় অনেক আড়তের পণ্য পচে নষ্ট হয়েছে, এমন অবস্থায় দেশী আদা ৪০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

বার্মিজ আদা ছিলো ৭০ টাকা কেজি এখন ৬২। দেশি রসুন দুই সপ্তাহ আগেও ছিলো ৪০ কি ৪৫ টাকা এখন কেজি ৩৮ টাকা।

শ্যামবাজার বনিক সমিতি বলছে করোনার প্রভাবে তাদের বিক্রি কমেছে ৫০ থেকে ৬০ শতাংশ। তারা আরও জানান, গেলো দেড় বছরের থেমে থেমে আড়ত বন্ধ থাকায় লোকসানে নিঃস্ব হয়েছেন অনেক পাইকার।

আরও পড়ুন: চট্টগ্রামের ‘ফুসফুস’ সিআরবি চত্বর বাঁচাতে প্রতিবাদ

তবে পাইকাররা বলছেন পণ্যবাহী গাড়ি লক-ডাউন মুক্ত থাকায় পেঁয়াজ, রসুন এবং আদার সরবরাহে কোন সমস্যা হয়নি।


একাত্তর/আরএ

ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধায় ফেলে বা হয়রানি করে কর আদায় করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর আদায়ে জোর দেওয়া হচ্ছে বলে...
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবধারীদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
এমপিওভুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি)...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর