ইইউতে রপ্তানি ও শ্রমবাজার বাড়ানো হবে: মাহমুদ আলী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম

ইউরোপীয় ইউনিয়ভূক্ত দেশগুলোতে পণ্য রপ্তানি বাড়ানো ও শ্রমবাজার আরো বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক কথা বলেন তিনি। 

মাহমুদ আলী বলেন, বাংলাদেশের জন্য ইইউতে একটি বিরাট রপ্তানি বাজার আছে। অভিবাসী পাঠানো এবং সেখানে বাংলাদেশিদের কাজের সুনাম যেভাবে বেড়েছে, তার সব আমাদের পক্ষে আছে।

কীভাবে এটাকে আরও উন্নত করা যায় এবং ইইউ দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়ানো যায় তা দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিন গণমাধ্যমে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। এর আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেন।

অর্থমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন রপ্তানি পণ্য ও ইমিগ্র্যান্টদের জন্য বড় বাজার। কীভাবে এটা আরো উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

‘বাংলাদেশের যেকোনো স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন সবসময় এগিয়ে থাকে। তাই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হতে ইইউর দেশগুলো সহযোগী হয়ে পাশে থাকবে,’ বলেন তিনি।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশ ও শেখ হাসিনার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। যা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার একটা সুযোগ।

আর ইউরোপীয় ইউনিয়নে কোনো বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে রাখতে চাই না বলেও মন্তব্য করেন আবুল হাসান মাহমুদ আলী।

এদিকে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তা এবং সম্ভাবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

তিনি বলেন, ইইউয়ের সঙ্গে বাংলাদেশের ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য আছে। এটা আরো বাড়াতে চাই।

‘আমরা চাই, বাংলাদেশের পণ্য রফতানি ইইউতে আরো বাড়ুক,’ বলেন তিনি।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের গ্রাজুয়েশন যেনো সহজ হয়, সে ব্যাপারে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।

আরবি
যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার গড়ে বেতন বাড়তে পারে শতভাগ পর্যন্ত এবং প্রথম ধাপে...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর