জ্বালানি কিনতে আইটিএফসির সঙ্গে দুই বিলিয়ন ডলারের চুক্তি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি সই করেছে বাংলাদেশ।

আর এ চুক্তিকে বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার সচিবালয়ে এ চুক্তিতে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এবং আইটিএফসির সৌদি আরবের প্রধান অপারেশন কর্মকর্তা নাজিম নূরদালি।

এসময় নসরুল হামিদ বলেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির সহায়তায় এতোদিন শুধু মাত্র জ্বালানি তেল কেনা হতো। তবে এবার ঋণের ৫০০ মিলিয়ন ডলার গ্যাস এবং বাকি অর্থ তেল কেনার জন্য ব্যবহৃত হবে।

এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। বৈশ্বিক প্রেক্ষাপটে তেল ও গ্যাসের সার্বিক মূল্য বৃদ্ধির ফলে জ্বালানি নিরাপত্তা স্থিতিশীল রাখা বেশ দুষ্কর।

তবে দেশীয় প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম বাড়ানোর সাথে সাথে তেল-গ্যাস সমৃদ্ধ দেশসমূহের সহযোগিতা নেয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানান নসরুল হামিদ। 

আরবি
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। 
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর