ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা নয়: টিটু

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০২:৩১ পিএম

ভ্রাম্যমাণ গাড়িতে পণ্য বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ট্রেড লাইসেন্স ছাড়া কাউকে ব্যবসা করতে দেয়া হবে না।

পাশাপাশি সবাইকে আইন মেনে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, যেখানে সমস্যা পাবো সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাজধানীর শান্তিনগর বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

টিটু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাজার তদারকি করা হচ্ছে, কাউকে দেখানোর জন্য না। বাজারে শৃঙ্খলা ফেরানোই মূল লক্ষ্যে। সবাই যদি নিজের জায়গা থেকে সচেতন থাকে, তাহলেই শৃঙ্খলা ফিরবে।

তিনি বলেন, বাজার সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয়। তেলের দাম কমানো হয়েছে। বাস্তবায়নে কিছু ঘাটতি আছে। সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পণ্য সরবরাহ ব্যবস্থার ত্রুটিও যেসব দুর্বলতা তা সমাধান করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বলেন, ঠেলাগাড়িতে পণ্য বিক্রি করলে বাজারের ক্ষতি হয়। তাদের দোকানগুলো বন্ধের জন্য জনপ্রতিনিধিদের ব্যবস্থা নিতে হবে। কেউ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবে না।

আর প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকার বেশি যদি কেউ কোথাও বিক্রি করে তাহলে ফোন দিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান আহসানুল ইসলাম টিটু।

বলেন, যেসব ভোজ্যতেলের মিল এখনো নতুন দামে বাজারের তেল সরবরাহ শুরু করেনি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

রসিদ ছাড়া পণ্য কেনা-বেচা না করতে অনুরোধ জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, দয়া করে কেউ কাগজ ছাড়া পণ্য কিনবেন না, কেউ বেচবেনও না।

টিটু বলেন, অনেকে অবৈধ দোকান ভেঙে দিতে বলেন। তা করা সম্ভব। কিন্তু তাতেও সমস্যা বাড়বে।

এবারের রোজায় সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ মানুষকে স্বস্তি দিতে দুেই দফায় দুই কোটি মানুষের জন্য কম মূল্যে পণ্য বেচবে। আর এতে বহু মানুষ ‘উপকৃত’ হবেন বলেন মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এদিকে বাদামতলীসহ ফলের বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে আজ থেকেই ব্যবস্থা নেয়া হবে। যেখানে সমস্যা দেখবো, সেখানেই ব্যবস্থা নেয়া হবে।

আর লেবু, শসার মতো পণ্য আমদানি করা না হলেও যারা বেশি দামে বিক্রি করে তাদেরকে খুঁজে দিতে সাংবাদিকদের অনুরোধ জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

বলেন, খুঁজে দেন, ব্যবস্থা নেয়া হবে। পাঁচ ছয় টাকার লেবু দশ টাকার বেশি হওয়া উচিত না। চালের দাম স্থিতিশীল আছে। চিনির দামও কমে যাবে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে টিটু বলেন, কোনো পণ্য আমদানি করতে অন্তত ৬০ দিন সময় লাগে। সেই সময়টা আনাকে দেন। দায়িত্ব পেয়েছি ৬০ দিনও হয় নাই। এরই মধ্যে শক্ত ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।

আর বেশি দামে পণ্য না কিনতে ভোক্তাদেরও প্রতিবাদ করতে হবে বলেও মন্তব্য করেন আহসানুল ইসলাম টিটু।

আরবি
বিগত এক যুগের মধ্যে গত অর্থবছরে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিলো বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে রিজার্ভের যে ঘাটতি ছিল তা মেটাতে চীন থেকে পাঁচ বিলিয়ন ডলারের একটি বাণিজ্য সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না, এদিকে ভোক্তারা বেশি দামে পণ্য কিনছে। মুনাফা করছে মধ্যস্বত্বভোগীরা। তাই, তাদের দৌরাত্ম্য কমাতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সরকার যদি বিদেশ থেকে পণ্য আমদানি করে বাণিজ্যিকভাবে সরাসরি দোকানের মাধ্যমে বিক্রি করতে পারে তাহলে ভর্তুকির পরিমাণ কমবে বলে মনে করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর