আড়ত থেকে লবণযুক্ত চামড়া নিচ্ছেন ট্যানারি মালিকরা

আপডেট : ২৪ জুন ২০২৪, ০১:৫৯ পিএম

লালবাগের পোস্তার আড়ত থেকে লবণযুক্ত চামড়া নিতে শুরু করেছেন ট্যানারি মালিকরা। যদিও চামড়া দরদামে সরকারি মূল্যকে উপেক্ষিত করে গুরুত্ব দেওয়া হচ্ছে মানের ওপর। এরই মধ্যে পোস্তার ৬৫ শতাংশ চামড়া বিক্রি শেষ, বাকি ৩৫ শতাংশ শেষ হবে এক সপ্তাহের মধ্যে।

সরেজমিনে দেখা যায়, পোস্তার আড়ত থেকে ট্রাকে উঠানো হচ্ছে লবণ দেওয়া চামড়া, গন্তব্য সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরী।

পোস্তার বেশির ভাগ আড়তদারই আগে থেকেই ট্যানারি মালিকদের সাথে চুক্তিবদ্ধ থাকে, তারা কাঁচা চামড়া কিনে লবণযুক্ত করেন। তবে লবণযুক্ত চামড়া বিক্রিতে সরকারি দামটা প্রায়ই উপেক্ষা করে।

ব্যবসায়ীদের মতামত নিয়েই সরকার লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করেছে। তবে বেচা-কেনায় কেনো সরকারকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ব্যবসায়ীরা সেটাও জানালেন পোস্তার আড়তদার সমিতির এক নেতা।

হাইড অ্যান্ড স্কীন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আফতাব খান বললেন, দরকষাকষি করতে হবে, এটা আমাদের ব্যবসায়ের নিয়ম।

যদিও ট্যানারি মালিক সমিতির দাবি সরকারি মূল্যেই লবণযুক্ত চামড়া ক্রয় বিক্রয় হচ্ছে, তবে মান ভেদে অনেক সময় সরকারি দামে চামড়া কেনা সম্ভব হয় না।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ সাখাওয়াত উল্ল্যাহ বলেন, আমাদের গত বছরের তুলে প্রায় দেড়শ’ থেকে দুইশ’ টাকা বেশি দিয়ে এবার চামড়া সংগ্রহ করতে হয়েছে।

এদিকে ঢাকার পাশাপাশি সাভার চামড়া শিল্প নগরীতে আসতে শুরু করেছে বিভিন্ন জেলার লবণযুক্ত চামড়া।

একাত্তর/আরএ
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স এসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারলো না অন্তর্বর্তী সরকারও।
কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদামতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর