৫০ বছরে মেঘনা গ্রুপে অর্ধশতাধিক শিল্প ইউনিট!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম

১৯৭৬ সালে যাত্রা শুরু করা ক্ষুদ্র প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ আজ ৫৪টি শিল্প প্রতিষ্ঠানের গর্বিত অংশীদার। নিত্যপণ্য থেকে শুরু করে এভিয়েশন বা সমুদ্রগামী জাহাজ, সর্বত্রই মেঘনার গর্বিত পদচারনা। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘মেঘনাপারের যাদুকর’ হিসাবে খ্যাত মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, বর্তমানে বিশ্বের ৫২টি দেশে মেঘনার পণ্য রপ্তানি হচ্ছে। নিত্যনতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। 

১৯৭৬ সালে অনেকটা উদ্দেশ্যহীনভাবেই ‘কামাল ট্রেডিং’ নামে ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে উঠে আসা মোস্তফা কামাল। ১৯৮৯ সালে মেঘনা ঘাটে ভেজিটেবল ওয়েল কারখানা দিয়ে শুরু হয় আজকের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যাত্রা। 

বর্তমানে ৫৪টি প্রতিষ্ঠানে কাজ করছেন ৫০ হাজারেরও বেশি কর্মী। পরোক্ষভাবে মেঘনার সাথে জড়িয়ে আছে কোটিরও বেশি মানুষের রুটি রুজি। ৫০ বছর ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় এবং সমৃদ্ধিতে এক অপ্রতিরোধ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। 

দীর্ঘ ৫০ বছরের এই সাফল্য যাত্রার কথা বলতে গিয়ে, রোববার রাজধানীতে কোম্পানিটির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এমজিআই’র চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি বলেন, যাত্রাপথটা সহজ ছিল না। ছিলো পদে পদে বাধা আর আর্থিক সঙ্কট। 

সততা, সাহস আর কাছের মানুষকে সবচেয়ে বড় অনুপ্রেরণা উল্লেখ করে তিনি বলেন, এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। স্থানীয় মুদ্রায় হিসাব করলে ৩৬ হাজার কোটি টাকা। সরকারকে রাজস্ব দিয়েছি ৬ হাজার কোটি টাকা।

নতুন নতুন কারখানা গড়াকে স্বপ্ন হিসাবে উল্লেখ করে দেশের অর্থনীতির অন্যতম এই ‘গেম চেঞ্জার’ বলেন, নতুন করে ইস্পাত, গ্লাস, পেপার মিল ও কেমিক্যালের চারটি আলাদা শিল্প-কারখানা চালু করতে যাচ্ছি। এর মধ্যে ইস্পাত ও গ্লাস কারখানা গড়ে তুলছি কুমিল্লা শিল্পাঞ্চলে। প্রতিটি কারখানাই করছি সর্বাধুনিক প্রযুক্তির।

তিনি বলেন, ২০২৬-এর মাঝামাঝি আশা করি ইস্পাত উৎপাদনে আসতে পারব। কাচ উৎপাদন শুরু হয়ে গেলে কাছের দেশ নেপাল, ভুটান, ভারতে রফতানির পরিকল্পনা রয়েছে। প্রতিদিন ৬০০ টন উৎপাদন সক্ষমতার কাচের যে প্রযুক্তি আনছি তাতে আমদানি প্রতিস্থাপক হিসেবে ভালো কাজে দেবে।

তিনি আরও যোগ করেন, বাকি দুই কারখানা পেপার মিল ও কেমিক্যালের দুই শিল্প-কারখানা করছি মেঘনা ইকোনমিক জোনে। আমার শিল্প-কারখানাগুলোয় এখন পর্যন্ত ৫০ হাজারের ওপর মানুষের প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে। আর, পরোক্ষ কর্মসংস্থান কয়েক লাখ হবে নিশ্চিতভাবেই। 

এমজিআই আজ দেশের কোটি মানুষের কাছে এক আস্থার নাম। বিশ্বের ৫২টি দেশে এর গর্বিত পথচলা। যাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান এমজিআই’র চেয়ারম্যান মোস্তফা কামাল
বিনিয়োগেও ভূমিকা রেখে চলেছে মেঘনা গ্রুপ। দেশের তিনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৩টি বিদেশী প্রতিষ্ঠানের বিনিয়োগের কথাও স্মরণ করিয়ে দেন এই সাহসী শিল্পপতি ও উদ্যোক্তা। 

এআরএস
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর