ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাবো: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:৩০ পিএম

যতদিন ক্ষমতায় আছি ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর কোনো দেশে হয়নি। 

বুধবার (৬ আগস্ট) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ‘লুটপাটের’ তথ্যও তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, মনসুর (বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর) তো আমার ছাত্র। ও বলতো যে ‘আমি আইএমএফে চাকরি করেছি। ১০০ দেশের মধ্যে কাজ করেছি। পৃথিবীর কোনো দেশে এরকম হয় নাই যে ৮০ শতাংশ টাকা নিয়ে নিয়ে চলে গেছে’। 

তিনি আরও বলেন, একটা ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে, এইরকম। 

এ সময় কৃষি ব্যাংকের ৩৮টি শাখায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, কৃষির বিপ্লবে বাংলাদেশ কৃষি ব্যাংকের অবদান অনস্বীকার্য। 

অন্যান্য ব্যাংকে যেখানে আর্থিক অসংগতি দেয়া যায়, কৃষি ব্যাংক সে তুলনায় ভালো অবস্থায় আছে বলেও মন্তব্য করেন তিনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।

কৃষি ব্যাংকের বিতরণ করা মোট ঋণের প্রায় ৮০ শতাংশই কৃষি ঋণ। এছাড়াও গেলো অর্থ বছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসা ব্যাংকের মধ্যে চতুর্থ অবস্থানে ছিলো কৃষি ব্যাংক। অনুষ্ঠানে এমনটাই জানান ব্যাংকটির চেয়ারম্যান জাহিদ হোসাইন। 

আরবিএস
দেশে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে নো-ফ্রিল অ্যাকাউন্ট বা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ সালের জুন প্রান্তিক শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্ট,...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর