রিজার্ভ বৃদ্ধির কারণ জানালো বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম

আরো বেড়ে রিজার্ভ এখন ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিট্যান্স বৃদ্ধি এবং ব্যাংকগুলোর কাছ থেকে ২ বিলিয়ন ডলারের বেশি কেনার ফলেই, রিজার্ভের এই উল্লম্ফন। তবে, বাংলাদেশ ব্যাংক ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ালেও, এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস অর্থাৎ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। ২১ অক্টোবর পর্যন্ত যা ছিলো ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ’র হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশে রিজার্ভ এখন ২৭ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। কেনো রিজার্ভ বাড়ছে তার কারণও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর মধ্যে দেশের তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কাছ থেকে ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যেটিকে ইতিবাচকই বললেন আর্থিক খাত বিশেষজ্ঞ ও বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহও আছে ভালো অবস্থানে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এ মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ১ শতাংশ বেশি।

অন্যদিকে, চলতি অর্থ-বছরের পয়লা জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। যা গত অর্থ-বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৮ শতাংশ বেশি।

একাত্তর/আরএ
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর