আইএমএফের ৯ শর্তই পূরণ বাংলাদেশের

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৬:১২ পিএম

আইএমএফের দেয়া ১০টি শর্তের মধ্যে ৯টিই পূরণ করেছে বাংলাদেশ। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন সংস্থাটির প্রতিনিধি দল। আর রিজার্ভ সহায়তায় ঋণের বাকি অর্থ ছাড় পেতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

সোমবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে সাংবাদিক এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেয়ার ব্যাপারে ২০২২ সালের নভেম্বরে প্রাথমিক সম্মতি দেয় ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ)।

এরপর গত বছর ফেব্রুয়ারিতে এই ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার ও ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি মার্কিন ডলারের বেশি পেয়েছিলো বাংলাদেশ।

রাজস্ব বাড়ানো এবং যৌক্তিক ব্যয় ব্যবস্থা চালু, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আধুনিক মুদ্রানীতি তৈরি, আর্থিক খাতের দুর্বলতা দূর করা, নজরদারি বাড়ানো, সরকার ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আওতা বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে পরিবেশে তৈরি এবং জলবায়ু সংক্রান্ত খাতে আরও বিনিয়োগ ও আর্থিক সরবরাহ নিশ্চিত করাসহ ১০ শর্তে এ ঋণ পায় বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

দারিদ্রমুক্ত এবং বাসযোগ্য পৃথিবী করার অঙ্গীকার নিয়ে সোমবার শুরু হলো আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের এই বসন্তকালীন বৈঠক। যেখানে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও নীতিনির্ধারকরা আলোচনা করবেন কিভাবে বাসযোগ্য পৃথিবী করা যায়, উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন করা যায়।

বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানালেন, আইএমএফ’র রিজার্ভ সহায়তা পেতে সংস্থাটির দেয়া ১০টির মধ্যে ৯টি শর্তই পূরণ করেছে বাংলাদেশ। ফলে পরবর্তী কিস্তিগুলোর ছাড় পেতে কোনো সমস্যা হবে না।

গভর্নর আরও জানান, মরিশাসের প্রবাসী কর্মীদের রেমিট্যান্স পাঠানোর বিষয়ে মরিশাসের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা হয়েছে। সেখানে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছে। তাদের কোনো একটি ব্যাংককে আমাদের কোনো একটি ব্যাংকের করসপন্ডিং ব্যাংক করে দিতে সম্মত হয়েছেন তারা। এতে এসব প্রবাসীরা সহজেই দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন বলে জানান তিনি।

উদ্বোধনী বক্তব্যে আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা জানালেন, উন্নয়নের সাথে সাথে প্লাস্টিকসহ যে বিভিন্ন ধরণের দূষণ ঘটছে, সেদিকে নজর দিতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করতে হবে। দুষণমুক্ত টেকসই উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এবারের সম্মেলন বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্বপূর্ণ কারণ ২০২৬ সালের উন্নয়নশীল দেশে উন্নীত হতে গেলে আন্তর্জাতিক দরবারে সোচ্চার হতে হবে। বাংলাদেশকে সেই সুযোগ তৈরি করে দেবে আইএমএফ-বিশ্বব্যাংক গ্রুপের এই মিটিং।

 

একাত্তর/জো
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর