হিলিতে ভারতীয় পেঁয়াজ কেজিতে বাড়লো ৪০ টাকা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১২:১১ পিএম

হিলি স্থল বন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। আমদানিকারকদের ভাষ্য, ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর দাম বৃদ্ধির ফলে পণ্যটির বেড়েছে দাম। এতে ১০ দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। 

বর্তমানে বন্দরের আড়তগুলোতে পাইকারিতে ইন্দ্রর জাতের পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দরে। যা দুর্গা পুজার ছুটির আগে বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরা। 

আমদানিকারকরা জানান,  দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে প্রতি বছর দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। দেশের বাজারে যখনই পেঁয়াজের চাহিদা বাড়ে তখন স্বাভাবিকভাবে আমদানি বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন অজুহাতে পেঁয়াজের দাম বাড়ায় ভারতের ব্যবসায়ীরা। কখনও দাম বৃদ্ধি আবার কখনও পেঁয়াজ রপ্তানি শুল্ক নির্ধারণসহ নানা সমস্যার মুখে পড়তেই হয় আমদারিকারকদের। এসব কিছুর মধ্যে আবারও ভারত সরকার পেঁয়াজের ন্যাপেড মূল্য নির্ধারণ করেছে। এখন থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হলে প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য দিতে হবে ৮০০ মার্কিন ডলার। এর আগে আমদানিতে ঋণপত্র খোলা হতো ৪০০ ডলারের মধ্যে। এখন অতিরিক্ত ৪০০ মার্কিন ডলার গুনতে হবে ব্যবসায়ীদের। দুর্গাপূজার টানা ছয় দিন ছুটি শেষে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য। 

তবে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে হতাশায় পড়েন ব্যবসায়ীরা। প্রতিটনে বেড়েছে ৪০ হাজার টাকা। প্রতি ট্রাক পেঁয়াজের জন্য অতিরিক্ত গুণতে হবে সাত লাখ টাকা। 

হিলির আমদানিকারক হারুন উপর রশিদ হারুন জানান, শনিবার ভারতে পেঁয়াজ রপ্তানিতে ৮০০ মার্কিন ডলার জারি করা হয়। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে।

হিলি পানামাপোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের জন্য আলাদা সেটের ব্যবস্থা করা হয়েছে। এটি দ্রুত ছাড় করে আমদানিকারকরা বাজারজাত করতে পারে সেই জন্য দ্রুত ছাড়করনের ব্যবস্থা করা হয়েছে। 

হিলি কাস্টমস সূত্র জানায়, দুর্গাপূজার ছুটির পর বৃহস্পতিবার থেকে রোববার তিন কর্ম দিবসে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ভারতীয় ৬৩ ট্রাকে এক হাজার ৭৮০ মেট্রিকটন। 

একাত্তর/এসি
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধের পর আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর