হাইব্রিড গাড়ি আমদানি নিয়ে হঠাৎ জটিলতা কেন

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:২৩ পিএম

হাইব্রিড তালিকাভুক্ত গাড়ি হঠাৎ নন-হাইব্রিড তালিকায় ফেলে উচ্চহারে শুল্ক ও জরিমানা আদায় করেছে শুল্ক বিভাগ।

এতে বিপাকে পড়া রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকরকদের অভিযোগ, নতুন শ্রেণিবিন্যাসের আগে চার বছর ধরেই শুল্ক রেয়াত পেলেও সম্প্রতি প্রজ্ঞাপন ছাড়াই বলা হচ্ছে, মাইল্ড গাড়ি সম্পূর্ণ হাইব্রিড নয়। এর শুল্ক রেয়াত বাতিল করে মিথ্যা ঘোষণার অভিযোগ দিয়ে জরিমানা করা হচ্ছে। যা অনৈতিক এবং কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার বলে আখ্যা দিয়েছেন আমদানিকারকরা। পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বলে বিশ্বে হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ছে, ব্যতিক্রম নয় বাংলাদেশেও।

তিন ধরনের গাড়ির মধ্যে ফুল হাইব্রিড চলে লিথিয়াম ব্যাটারিতে। প্লাগ ইন গাড়ি চলে ব্যাটারি ও বিদ্যুতে আর মাইল্ড হাইব্রিড ব্যাটারি ও জ্বালানি তেলে।

কার হাউস ইমপোর্টস এর ব্যবস্থাপনা পরিচালক অভিক আনোয়ার একাত্তরকে বলেন, সম্প্রতি কোনো এসআরও ছাড়া মাইল হাইব্রিড গাড়ি বন্ধ করে দেয়া হয়েছে। একটা এসআরও বা সঠিক নির্দেশনা দিয়ে যদি কাস্টমস বলে দিতো, যে আনা যাবে না বা আনা নিষেধ তাহলে ওভাবে কাজ করা যেত।

তিনি বলেন, প্রত্যেকটি ভ্যারিয়েন্টের মাইল্ড হাইব্রিড আছে, নরমাল হাইব্রিড আছে, প্লাগইনও আছে।

এসব গাড়ি পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বলে জাতীয় সংসদের পাশ হওয়া অর্থবিল মেনে চার বছর ধরেই শুল্ক রেয়াতে আমদানি হতো।

সম্প্রতি সরকারি কোনো প্রজ্ঞাপন ছাড়াই মাইল্ড হাইব্রিড অনেক গাড়িতে জরিমানা করেছে শুল্ক কর্মকর্তারা।

অটো মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উল্ল্যাহ ডন বলেন, আমিতো মিথ্য ঘোষণা দেইনি। আপনি আমাকে তখন জরিমানা করবেন যখন রাজস্ব বোর্ডের বিদ্যমান আইন বা এসআরও’র বাইরে গিয়ে গাড়ি আনি। আমিতো মাইল্ড হাইব্রিড এসআরও মেনেই এনেছি। চার বছর ধরে সেই সুযোগতো দিয়েছেন।

আমদানিকারকরা বলছেন, গেলো ৪ বছরে মাইল্ড হাইব্রিড পাঁচশ’ গাড়ি শুল্ক রেয়াতেই আমদানি হয়েছে। হঠাৎ শুল্ক কর্মকর্তারা ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন রুলসের দোহাই দিয়ে, এসআরও ছাড়াই মাইল্ড গাড়িতে আমদানি মুল্যের দু্ইশ’ থেকে চারশ’ শতাংশ জরিমানা করছেন। আদায় করা জরিমানা থেকে ৪০ শতাংশ নগদ প্রণোদনাও পাচ্ছেন সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক মহাসচিব মাহাবুবুল হক চৌধুরী বাবর বলেন, ব্যবসায়ীদের কাছে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন রুলস আসে না। আসে শুধু রাজস্ব বোর্ডের কাছে। যতক্ষণ পর্যন্ত রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন বা এসআরও জারি না করবে ততক্ষণ আমদানিকারক বা ব্যবসায়ীদের জানার কোনো সুযোগ নেই।

জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক বিভাগের সাবেক আলী আহমদ বলছেন, বাংলাদেশসহ একাধিক দেশে কোর্টের আদেশেই পণ্য আমদানির পর কোনো প্রজ্ঞাপন ছাড়া অতিরিক্ত কর আরোপ বা জরিমানা আদায় অনৈতিক এবং বেআইনি।

একাত্তরকে তিনি বলেন, বছরের মাঝামাঝি হঠাৎ করে শুল্ক বাড়ানো যাবে না। যদি সংজ্ঞায় যদি কোনো পরিবর্তন আসে যেটা সরকার জানতো না। তাহলে, আমদানিকারকেদর, ব্যবসায়ীদের, জাতিকে গেজেট নোটিফিকেশন করে খবরের কাগজের মাধ্যমে জানাতে হবে।

বারভিডা বলছে, শুল্ক জটিলতায় ঢাকাইসিডি এবং চট্টগ্রাম বন্দরে ৫০টির মতো মাইল্ড হাইব্রিড গাড়ি খালাস হচ্ছে না। এর আগে অনেক গাড়ি রপ্তানিকারককে ফেরতও পাঠিয়েছেন আমদানিকারকরা।

কেএসএইচ
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর