শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমা শুরু

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা আর আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। 

এদিকে, ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

তবে বিক্রেতারা বলছেন, ধীরে ধীরে আরও কমে আসবে ডিমের দাম। এদিকে নতুন ধান ওঠার আগে কেজিতে ২ টাকা করে বেড়েছে নাজিরশাইল, মিনিকেট আর বিআর ২৮ চালের দাম। যদিও বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিত কম।

শীতের সবজির সরবরাহ বাড়ছে বাজারে দামও কমতির দিকে। বিক্রেতারা বলছে এখন প্রতিদিনই কমতে থাকবে সবজির দাম। এদিকে আলুর কেজি ৫০ টাকার ঘরে আটকে থাকলেও, আমদানির পর এখন ১২০ থেকে ১৩০ টাকায় কেনা যাচ্ছে এক ডজন ডিম। তবে, নবান্নের আগেই কিছুটা বেড়েছে চালের দাম। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত।

শীতের মুখে বাজারে বাড়ছে শীতকালীন সবজির উপস্থিতি। ফলে দামও ধীরে ধীরে কমে আসছে। যদিও বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিত কম। 

আমদানির পরও ৫০ টাকায় আটকে আছে আলুর কেজি। তবে দেশি পেঁয়াজটা এখন কেনা যাচ্ছে ১১০ টাকা আর আমদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। 

ডিমের ডজন এখন ১৩০ টাকা। বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ বাড়লেই এর প্রভাবে আরও কমে আসবে ডিমের দাম। 

এদিকে নতুন ধান ওঠার আগে কেজিতে ২ টাকা করে বেড়েছে নাজিরশাইল, মিনিকেট আর বিআর ২৮ চালের দাম।

 

একাত্তর/জো
রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। সবজির বাজার থেকে শুরু করে মসলার বাজার—সবখানেই অস্বস্তি। শীতকালীন সবজি সরবরাহ বেড়েছে, তবে দাম কমেনি।
কিছুতেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না কাঁচাবাজার। শীতের সবজি এলেও দাম এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি।
অভ্যন্তরীণ সরবরাহে কোনো সংকট না থাকার পরও বাজারে বেড়ে চলেছে প্রধান নিত্যপণ্য চালের দাম। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত। 
কাঁচা মরিচসহ সপ্তাহের ব্যবধানে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা কমেছে। তবে এখনো বাড়তির দিকে চালের দাম।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর