যে কারণে এক্সপ্রেসওয়ে যেতে অনীহা বাস চালকদের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী নিয়ে যাত্রায় এখনো অনীহা বাস চালকদের। তারা বলছেন, আদি সড়কে যাত্রী পাওয়া যায়। কিন্তু এক্সপ্রেসওয়েতে সেই সুযোগ নেই। তাই তারা এখনো চলছেন আদি সড়কে। তার ওপর আছে টোল। সেই টোলের সাথে সমন্বয় করা হয়নি বাস ভাড়া। তবে মালিক সমিতি বলছে, বাস ভাড়া নীতিমালাতেই উল্লেখ আছে, টোলের সাথে ভাড়া কিভাবে সমন্বয় করতে হবে। সে কারণেই যেসব গাড়ি উড়াল সেতু দিয়ে চলতে চায় তাদের ভাড়া নিয়ে কোনো জটিলতা হবে না।

সরেজমিনে আদি সড়কে যানবাহনের চাপ দেখে গেলেও সেই তুলনায় ফাঁকা ঢাকা এলিভেটেড এক্সপেসওয়ে। ব্যক্তিগত যান ছাড়া আর কোনো পরিবহন উঠছে না উড়াল সেতুতে।

কিছু ছোট ছোট বাণিজ্যিক পিকআপ দেখা গেলেও সেই সংখ্যা একেবারে কম। পিকআপ চালকরাই জানালেন, এই পথে চলতে হলে তাদের গুনতে হয় টোলের টাকা। জ্বালানি খরচ মিটিয়ে এই টোলের টাকা দিয়ে এই পথে চলা তাদের জন্য কষ্টকর। তবে অনেকক্ষেত্রে জরুরি প্রয়োজনে এই পথ ব্যবহার করলে সময় ও জ্বালানি সাশ্রয়ী।

এক্সপ্রেসওয়ের তথ্যমতে, উদ্বোধনের পর এখন পর্যন্ত যতো গাড়ি চলেছে তার শতকরা ৯০ শতাংশের বেশি ব্যক্তিগত যান। যানজট মুক্তভাবে সহজে গন্তব্যে পৌঁছা যায় সে কারণেই ব্যক্তিগত গাড়িগুলো যাচ্ছে উড়াল পথে। কিন্তু এক্সপ্রেসওয়ের সুবিধা নিচ্ছে না কোনো গণপরিবহন। কারণ হিসেবে বাস চালকরা বলছেন, তাদের সব যাত্রী উঠে নিচের সড়কে। কাউন্টারগুলোও নিচের সড়কে। সে কারণে তাদের উড়াল সেতু পথে যাওয়াতেই অনীহা।

আছে এক্সপ্রেসওয়ের টোলও। এখনো বাসের ভাড়ার সাথে সমন্বয় করা হয়নি টোলের হিসেব। তবে বাসমালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, বাসের ভাড়ার নীতিমালাতেই টোলের টাকার কথা বলা হয়েছে। তাই ভাড়ার সাথে টোলের টাকা হিসেব করে নতুন ভাড়া সমন্বয় করার জটিল হবে না।

 

 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সিটি সার্ভিসের গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে চলা সম্ভব হবে কিনা- তা নিয়ে সন্দেহ আছে। কারণ এই গাড়িগুলোর স্টপেজ থাকে বিভিন্ন জায়গায়। আর এগুলো উপর দিয়ে গেলে যাত্রী পাবে না।

তিনি জানান, পৃথিবীর সব দেশেই এক্সপ্রেসওয়েতে টোল দিয়েই চলাচল করতে হয়। এটা নতুন না। তার মতে, উপর নিচের সব জায়গায় গাড়ি চলাচল করলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

 

একাত্তর/আরএ
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর