জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল আটক: ডিএমপি কমিশনার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:০৫ পিএম

বিএনপি মহামচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

রোববার দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবল পারভেজের জানাজার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, তাকে (মির্জা ফখরুল) আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে যদি আমরা তেমন কিছু পাই, তদন্তের পর, তখন বলা যাবে। এ মুহূর্তে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।

হাবিবুর রহমান বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনাসহ আরও যে বিভিন্ন বাস পোড়ানো হয়েছে, বিভিন্ন ট্রাফিক বক্স, ১১৩ জন পুলিশ সদস্য আহত রয়েছে। তাদের মধ্যে এখনো অনেকের জীবন সংকটাপন্ন। কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি, আরেকজনের জীবন সংকটাপন্ন। কী হয় আপনারা জানেন। আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন। এখানে একটি আনুষ্ঠানিক সমাবেশের ভেতর থেকে এ কাজগুলো করা হয়েছে। সুতরাং সেখানে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এসব বিবেচনায় আমরা অনেককেই খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে প্রমাণের ভিত্তিতে আমরা আরও গ্রেপ্তার করবো।

গাড়িতে পুলিশ আগুন দিয়েছে- এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন। সিসি ক্যামেরা ও গণমাধ্যম ছিলো, জাতি জানে, হামলাকারীরা অনেকের ছদ্মবেশে এসেছিলো।

কেএসএইচ
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
চীন, ভারত, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি)...
সামনের দিনগুলোতে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের সবগুলো নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারপ্রধানও এমন...
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
ইউরো ক্লাব ফুটবলে ট্রান্সফার উইন্ডোতে বোমার মতো ফেটেছে খবরটা! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা চমক উপহার দিতে ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালাচ্ছে প্রিমিয়ার লিগ...
ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শুরু হয়েছে।
মার্কিন-ইসরাইল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক তেল বাণিজ্যের ভয়াবহ অচলাবস্থা নিরসনে একটি রূপরেখা তৈরি করেছে মধ্যস্থতাকারী ওমান। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী...
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় লাইসেন্স নবায়ন ও অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার কার্যত লাইসেন্সবিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর