গুলিস্তানে দিনদুপুরে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সহিংস হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর গুলিস্তানে দুপুরবেলায় যাত্রীবাহী একটি বাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে জিরো পয়েন্টে তানজিল পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকারের পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতায় জড়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

এরপর থেকে হরতাল-অবরোধ দিতয়ে যাচ্ছে বিএনপি। এখন চলছে নবম দফার অবরোধ, যা শেষ হবে মঙ্গলবার সকালে। আর এই হরতাল-অবরোধ ঘিরে ব্যাপক সহিংসতা চালানো হচ্ছে।

গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত আগুন দেয়া হয়েছে ১১টি যানবাহনে।

সোমবার সকালে গাজীপুরে একটি চলন্ত বাসে বাসে আগুন দেয়া হয়। রোববার রাতে নাটোরে পুড়িয়ে দেওয়া হয় দুই বাস।

গত রাতেই চট্টগ্রামে আধা ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেয়া হয়, এতে একটি বাসের চালকের সহকারী দগ্ধ হয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। 

আরবি 
রাজধানীর আব্দুল্লাহপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গেছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।
রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করেছেন পাঁচ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর