শক্তিশালী শ্রম আইন বাস্তবায়ন চান পিটার হাস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে শক্তিশালী শ্রম আইন ও এর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন পিটার ডি হাস।

আর এর বিস্তারিত রূপরেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সদ্য ঘোষিত শ্রম স্মারকে উল্লেখ আছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ তুলা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত কটন এক্সপো উদ্বোধনের সময় এসব কথা বলেন ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশে পরিচালিত মার্কিন কোম্পানিগুলোর জন্য একটি স্থিতিশীল ও প্রত্যাশিত পরিচালনার পরিবেশের জন্য শক্তিশালী শ্রম আইন ও তাদের বাস্তবায়ন অত্যাবশ্যক।

‘তৈরি পোশাক খাতের জন্য সাম্প্রতিক ন্যূনতম মজুরি পর্যালোচনা একটি বস্তুনিষ্ঠ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রমাণ ভিত্তিক জাতীয় মজুরি নীতির সুস্পষ্ট প্রয়োজনীয়তা প্রদর্শন করেছে, যা গার্মেন্টস শ্রমিকদের মুখোমুখি গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে।’

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য বিষয়ক মিনিস্টার সেলিম রেজার লেখা একটি চিঠি ২০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়েছে।

যেখানে বলা হয়, বিশ্বব্যাপী শ্রমিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি যে স্মারকটি ঘোষণা করেছেন, বাংলাদেশ তার লক্ষ্যবস্তু হতে পারে এবং শ্রমিক অধিকার লঙ্ঘিত হলে এই নীতি ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের ওপর আরোপের সুযোগ রয়েছে।

তবে শ্রম পরিস্থিতি ও কর্মপরিবেশ উন্নত করায় বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে সম্প্রতি মন্তব্য করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন গ্লোবাল শ্রম কৌশল (লেবার স্ট্র্যাটেজি) তার সরকারের সব মন্ত্রণালয়সহ, শ্রম সংস্থা, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ এবং বেসরকারিখাতের সঙ্গে এক মেলবন্ধন তৈরি করে। যা আগামীতে শ্রমিক সংগঠনের স্বাধীনতা ও সম্মিলিত দরকষাকষির অধিকারের প্রচার ও সুরক্ষা করবে।

পিটার হাস আরো বলেন, বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মে এগিয়ে নিতে দেশি বিদেশি বেসরকারি খাত ও সংশ্লিষ্টদের কাজ করতে খুবই আগ্রহী যুক্তরাষ্ট্র।

আরবি
কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবি) ১১টি অনুমোদনহীন কারখানায় শ্রম আইনের ৪৫টি ধারা-উপধারার লঙ্ঘন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ...
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ কিংবা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণ রাজনৈতিক বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর...
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
তথ্য যাচাই নিয়ে তরুণ সাংবাদিকদের একটি কর্মশালায় যোগ দিয়ে নিজের ছবির জায়গায় একটি হাঁসের ছবি বসিয়ে হাস্যরস তৈরি করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর