জুনে উন্মুক্ত হবে বিআরটি প্রকল্প: ওবায়দুল কাদের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম

গাজীপুর থেকে উত্তরা হয়ে ঢাকা বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প চলতি বছরের জুনে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার রাজধানীর বনানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রকল্পটি বাস্তবায়ন করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 

এসময় ওবায়দুল কাদের জানান, এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখন নিচের অংশের আর ভোগান্তি নেই।

এদিকে বিআরটি সূত্র জানায়, ২০ কিলোমিটার বিআরটি প্রকল্পেনর মধ্যে রয়েছে- এয়ারপোর্ট উড়াল সেতু, জসীমউদ্দিন উড়াল সেতু, হাউজবিল্ডিং থেকে স্টেশন পর্যন্ত নির্মিত উড়াল সেতু, টঙ্গীতে উড়াল সেতু অংশে নির্মাণাধীন স্টেশন, সমতলে নির্মাণাধীন স্টেশন (তারাগাছ স্টেশন), বিআরটি করিডোরের নির্বাচিত সড়কের অংশ, গাজীপুর চান্দনা চৌরাস্তা স্টেশন ও উড়াল সেতু, বিআরটি ডিপো (নলজানি, গাজীপুর)।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ৫০ শতাংশ হয়েছে জানিয়ে কাদের বলেন, চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে। বিমানবন্দর থেকে ফার্মগেট অংশে যান চলাচল করছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে। 

বৈষয়িক মন্দার মধ্যেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের টাকার সংস্থান আছে জানিয়ে তিনি বলেন, এই দুটি প্রকল্পকে আগামী পাঁচ বছরের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পুরো পথ চলতি বছরেই শেষ হবে।

কিশোরগঞ্জের মিঠামইনে উড়াল সড়ক করা হবে জানিয়ে তিনি বলেন, একাধিক সেতু আগামী পাঁচ বছরে শেষ করার পরিকল্পনা হয়েছে। 

সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের কাজ শেষ হয়েছে। এর মধ্যে পদ্মা সেতু থেকে প্রতিদিন প্রায় দুই কোটি টাকা টোল আদায় হচ্ছে। পদ্মাসেতু থেকে এখন পর্যন্ত এক হাজার ২৫২ কোটি টাকা আয় হয়েছে। কর্ণফুলী টানেল থেকে প্রায় ১০ কোটি টাকার টোল আদায় হয়েছে। এসব দেশের অর্থনীতিতে শক্তি যোগাচ্ছে।

অপরদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল-তাবোল কথা বলছেন। তাদের কথায় আমার ভয় পেতে পেতেই নির্বাচন করে ফেললাম। মানুষ পুড়িয়ে মারার মতো কাজ যারা করতে পারে তাদের হীতউপদেশর দরকার নেই।  জনগণ তাদের কথায় কান দেয় না। 

এই দেশটা আওয়ামী লীগের নয়, দেশ সবার, জনগণের মন্তব্য করে তিনি বলেন, দেশের অগ্রগতি, উন্নয়ন, অর্জনকে শত্রু ভাবার কোনো কারণ নেই।

একাত্তর/এসি
মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য মন্তব্য করে তা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেসহীন সব বাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে যেনো ব্যাটারিচালিত অটোরিকশা চলতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে মিথ্যাচার এবং ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত ও সরকারকে বিব্রত করার অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব...
রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর