গ্যাস নিয়ে তুঘলকি কাণ্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি সিএনজি ফিলিং স্টেশন। গ্যাস নেওয়ার জন্য লম্বা সারিতে দাঁড়িয়ে আছে অসংখ্য গাড়ি। ফিলিং স্টেশনের কর্মচারীরা বলছেন, গ্যাস নেই।  অথচ পাশেই দাঁড়ানো একটি কাভার্ড ভ্যানের ভেতরে সারি সারি খোলা গ্যাস সিলিন্ডারে প্রকাশ্যেই দেয়া হচ্ছে গ্যাস। এ যেন তুঘলকি কাণ্ড! আর গ্যাস না পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করছেন সিএনজিচালিত গাড়ির চালকরা।

সবকটি সিএনজি ফিলিং স্টেশন থেকে প্রকাশ্যে কাভার্ডভ্যানের ভেতরে সিলিন্ডারে করে গ্যাস নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। যে কারণে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গ্যাস সংকট আরো তীব্র হচ্ছে। একই সাথে এটি খুবই ঝুঁকিপূর্ণ। যদিও তিতাস গ্যাস কর্মকর্তারা ও বিস্ফোরক পরিদপ্তর বলছে, সিএনজি ফিলিং স্টেশন থেকে খোলা সিলিন্ডারে গ্যাস দেয়ার কোন নিয়ম নেই।

এক গাড়ি চালক বলেন, বড় বড় গাড়ি দাঁড়িয়ে তাকে। আমরা গেলে বলে গ্যাস নেই। একটা কাউন্টারে কাভার্ডভ্যানগুলো দাঁড়িয়ে থাকে। আমরা দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও গ্যাস পাই না।  

খোলা সিলিন্ডারে গ্যাস দেয়া নিষিদ্ধ হলেও কারখানার জন্য গ্যাস নিতে আসা কাভার্ড ভ্যানের চালক আর ফিলিং স্টেশনের কর্মচারী জানান, মালিকের নির্দেশেই খোলা সিলিন্ডারে গ্যাস দেয়া হয়।

কাভার্ড ভ্যান এক চালক বলেন, প্রতিদিন ৩০-৪০ টাকার গ্যাস তারা সিলিন্ডারে করে সরবরাহ করছেন।

আর ফিলিং স্টেশেনের কর্মচারীর বক্তব্য, তারা নিয়ম বহির্ভূতভাবে কিছুই করছে না।

তিতাস গ্যাসের এক কর্মকর্তা জানান, গাড়ির ফিলিং স্টেশন থেকে কল-কারখানার জন্য খোলা সিলিন্ডারে গ্যাস বিক্রির নিয়ম নেই।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাভার জোনের ডিজিএম আবু সাদাত মো. সায়েম বলেন, প্রতি তিনমাসে অন্তত একবার সিএনজি স্টেশনগুলো ভিজিট করা হয়। যাতে কোনো অনিয়ম, অসংগতি, চুরি এসব হচ্ছে কিনা তা যাচাই-বাছাই করা হয়।

আর বিস্ফোরক পরিদপ্তরের উপপ্রধান পরিদর্শক জানান, কাভার্ড ভ্যানে করে ঝুঁকিপূর্ণভাবে খোলা সিলিন্ডারে গ্যাস সরবরাহের নিয়ম নেই। একারণে অতীতে বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনের লাইসেন্স বাতিল হয়েছে।

বিস্ফোরক পরিদপ্তরের উপ-প্রধান পরিদর্শক মনিরা ইয়াসমিন বলেন, স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস নিতে পারে না। কোনো নিয়ম নেই। যাদের সরকার অনুমোদন দিয়েছে তাদের থেকে নিতে পারবে। কিন্তু কোনো ফিলিং স্টেশন থেকে নয়।   

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সাভার ও আশুলিয়ায় প্রতিদিন গ্যাসের চাহিদা ২৬০ মিলিয়ন ঘনফুট, আর বর্তমানে পাওয়া যাচ্ছে ১৬০ মিলিয়ন ঘনফুট।

কেএসএইচ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এই...
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর