সামাজিক বন্ধন দৃঢ় করতে বারিধারায় পাড়া উৎসব

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম

আধুনিক নগর জীবনে দুর্বল হয়ে পড়ছে সামাজিক বন্ধন। এ বাস্তবতায় সামাজিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করার লক্ষ্যে রাজধানীতে পাড়া উৎসবের আয়োজন। শুক্রবার ছুটির দিনে বারিধারার কূটনৈতিক জোনে ঢাকা উত্তর সিটির এ আয়োজনে ছিলো বাঙালি ঐতিহ্যের লাঠিখেলা, পুতুলনাচ, মুড়ি-মুড়কির পসরা। এ যেন ঢাকার বুকেই এক টুকরো গ্রাম।

পুতুল নাচ, লাঠিখেলা, সারি সারি স্টল আরও কত কী! ভিন্নধর্মী এই আয়োজনের নামই ‘পাড়া উৎসব’।

মূলত, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যোগ। যান্ত্রিকতার এই যুগে সামাজিক সম্পর্ক দিনকে দিন ঠুনকো হয়ে যাচ্ছে। এক পাড়ায় থেকেও প্রতিবেশীরা যেনো অচেনা। সেই সম্পর্ক ঝালিয়ে নিতেই পাড়া উৎসব।

ছুটির দিন সকালে তৃতীয়বারের মতো পাড়া উৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বারিধারার এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, মানুষে-মানুষে সম্প্রীতি ও সাম্য গড়ে তোলায় উদ্দেশ্য।

দিনব্যাপী আয়োজনে ছিলো হরেক রকম খাবার ও পণ্যের স্টল। দাবা, টেবিল টেনিসসহ বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থাও রাখা হয় পাড়া উৎসবে। বাবা-মায়ের হাত ধরে অনেক শিশু পাড়া উৎসব উপভোগ করে।

উত্তরের নগর প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য ওয়ার্ডেও এমন আয়োজন করা হবে।

 

একাত্তর/আরএ
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
দ্য ওয়েস্টিন ঢাকা এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সি-ফুড উৎসব ‘ওশানিক ট্রেজারস’। ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ৯ মে পর্যন্ত চলবে।
গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের...
তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের বৈশ্বিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬’। গত শুক্রবার ঢাকার মাদানি অ্যাভিনিউর ‘পেপার...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর