প্রীতি মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সমাবেশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাং হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।  

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে সংগঠনগুলো ‘প্রীতি উরাংয়ের হত্যার সুষ্ঠু তদন্ত’ দাবি করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাশবিক নির্যাতনের মাধ্যমেই হত্যা করা হয়েছে প্রীতি উরাংকে। যে বাড়িতে প্রীতি কাজ করতেন, তাদের বিরুদ্ধে আগেও গৃহকর্মী নির্যাতনের অভিযোগ আছে। বারবার কেন একই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন স্বজনরা। 

এদিকে সমাবেশে প্রীতির মা মমিতা উরাং, বাবা লুকেশ উরাং ও স্বজনরা জানান, প্রীতি হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রীতির মৃত্যু হয়। প্রীতি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। সৈয়দ আশফাক ও তার পরিবারের দাবি, ফ্ল্যাট থেকে পড়ে প্রীতি মারা গেছে।

গত বছরের ৬ আগস্টও একই ধরনের ঘটনা ঘটে আশফাকুল হকের বাসার। সেবার ৯ বছরের এক শিশু গৃহকর্মী ফ্ল্যাট থেকে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হক ও শিল্পী নামের আরেক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন শিশুটির মা।

মাত্র ছয় মাসের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টিকে সন্দেহজনক বলছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা।

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর