গোপীবাগে ট্রেনে আগুন, নিহতদের মরদেহ শনাক্ত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

ডিএনএ টেস্টের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় নিখোঁজ চার যাত্রীর মরদেহ শনাক্ত করা হয়েছে। 

শনাক্ত যাত্রীরা হলেন, রাজবাড়ী জেলার গাংবথন দিয়া কালুখালীর আব্দুল হকের ছেলে আবু তালহা (২৪)। তিনি সৈয়দপুর সেনাবাহিনী পরিচালিত ইউনিভার্সিটিতে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতেন, রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুরের চিত্তরঞ্জন চৌধুরীর মেয়ে চন্দ্রিমা চৌধুরি সৌমি (২৮), গেন্ডারিয়া থানার নারিন্দা ৭৬ শরৎ গুপ্ত রোডের আসিফ মো: খানের স্ত্রী নাতাশা জেসমিন নেকি (২৫) ও রাজবাড়ী সদর উপজেলার মৃত সাইদুর রহমানের মেয়ে এলিনা ইয়াসমিন(৪০)।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক সেতাফুর রহমান বলেন, গোপীবাগে ট্রেনে আগুনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারানো চার জনের মরদেহ শনাক্তের পর বৃহস্পতিবার তাদের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে নিহতদের স্বজনরা সংবাদ শুনে মরদেহ নেয়ার জন্য সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে অপেক্ষায় রয়েছেন। 

পুলিশ আরো জানায়, ইতিপূর্বে চার পরিবার মরদেহ নেয়ার জন্য চার পরিবারের পক্ষ থেকে যারা আবেদন করেছিলেন, শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদেরই নাম এসেছে। আমরা তাদের পরিবারে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে আজই তাদের মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। 

এআর
বেনাপোল এক্সপ্রেসে আগুনে পুড়ে মারা যাওয়া চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্তের পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেলের মর্গ থেকে মরদেহগুলো স্বজনদের...
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ চার জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও চিকিৎসাধীন আছেন আরও ছয় জন।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুই নারীকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে তারা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা...
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে আট জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এদের একজন যুবদল নেতা কাজী মনসুর স্বীকার করেছেন নির্বাচন বানচাল করতে ভিডিও...
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর